1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ :
কুমিল্লা-৬ আসনের সাবেক এমপি ও সাবেক মন্ত্রী লে. কর্নেল (অব.) আকবর হোসেনের ২০তম মৃত্যুবার্ষিকী পালিত শিবালয়ে অসচ্ছল মেধাবী ছাত্রীর পাশে ‘শতরূপা ফাউন্ডেশন’, মাস্টার্সে ভর্তির স্বপ্ন পূরণ নাঙ্গলকোট পৌরসভার ‘গুপ্ত বাজেট’ নিয়ে প্রশ্ন পড়তে গিয়ে ধর্ষণের শিকার ৭ বছরের শিশু, বগুড়ায় মসজিদের ইমাম গ্রেফতার কুমিল্লায় নজিরবিহীন বর্বরতা: মাদকবিরোধী মানববন্ধন শেষ হতেই স্কুলশিক্ষার্থীকে গুলি, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ মা ও দুই মেয়েকে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে ঘাতক নিহত টঙ্গী পূর্ব থানা ঘেঁষে অবৈধ অটোরিকশা ও সিএনজি স্ট্যান্ড: নেপথ্যে রমরমা চাঁদাবাজি, পুলিশ নীরব! পঞ্চগ্রাম স্কুল এন্ড কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান সম্পন্ন মনোহরগঞ্জে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা শুরু নাঙ্গলকোটে জমি ও বাঁশ কাটা নিয়ে বিরোধ: বোনের পিটুনিতে ভাই খুন, বোন আটক

মনোহরগঞ্জের বাইশগাঁওয়ে জামায়াতের নির্বাচনী সভা অনুষ্ঠিত

মনোহরগঞ্জ কুমিল্লা সংবাদদাতা:
  • প্রকাশিত: সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ১২১ বার পড়া হয়েছে

কুমিল্লার মনোহরগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামী বাইশগাঁও ইউনিয়ন জামায়াতের উদ্যোগে কেন্দ্র ভিত্তিক নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। সোমবার বিকেলে উপজেলার বাইশগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত নির্বাচনী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারি এবং কুমিল্লা ৯ মনোহরগঞ্জ লাকসাম আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ড একেএম সরওয়ার উদ্দিন সিদ্দিকী। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দেশে ইসলামি শাসন ব্যবস্থা কায়েম হলে সকল ধর্মের মানুষ ফিরে পাবে তার মর্যাদা এজন্য আমাদেরকে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে কাজ করতে হবে। প্রত্যেক ভোটারের কাছে ইসলাম তথা জামায়াতের দাওয়াত পৌঁছে দিতে হবে। একবারের জন্য হলেও যেন ইসলামি দলকে বিজয়ী করে। ইসলামি দল ক্ষমতায় গেলে কি কাজ করবে বুঝাতে হবে, তবেই আমাদের বিজয় নিশ্চিত হবে ইনশাআল্লাহ।
বাইশগাঁও ইউনিয়ন জামায়াতের নির্বাচনী কমিটির আহ্বায়ক ডা. খোরশেদ আলমের সভাপতিত্বে এবং আনোয়ার হোসেনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মনোহরগঞ্জ উপজেলা জামায়াতের উপজেলা আমির হাফেজ মাওলানা নুরুন্নবী, সেক্রেটারি মাওলানা ফয়েজুর রহমান, সহ সেক্রেটারি আবদুল্লাহ আল নোমান, সাইফুল বারী তুহিন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোহাম্মদ উল্লাহ প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট