1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ :
মনোহরগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মনোহরগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির চাল আত্মসাতের অভিযোগে ডিলারের বিরুদ্ধে বিক্ষোভ, লাইসেন্স বাতিলের দাবি কুমিল্লা-চাঁদপুর মহাসড়কে সড়ক দুর্ঘটনায় আহত ৪ লাকসামে জমিরিয়া নাছিরুল উলুম মাদরাসার ইফতার মাহফিল অনুষ্ঠিত মনোহরগঞ্জে খলিলুর রহমান ও সালেহা ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ উন্নয়ন কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল মনোহরগঞ্জে কেউ মাফিয়া হতে চাইলে মুলার মতো তুলে ফেলবো – আবুল কালাম এমপি সন্ধ্যায় এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হবে মির্জা আব্বাসকে শুভ জন্মদিন কবি ও গবেষক এনাম আনন্দ সংসদের প্রথম অধিবেশন আজ

লাকসামে ঈদে মিলাদুন্নবী সা. উপলক্ষে জশনে জুলুছ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮১ বার পড়া হয়েছে

কুমিল্লার লাকসামে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুছ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে আহলে সুন্নাত ওয়াল জামায়াত লাকসাম শাখার আয়োজনে এ জুলুছ অনুষ্ঠিত হয়।

উপজেলার বিভিন্ন এলাকা থেকে আল্লাহ ও রাসুল (সা.) প্রেমিকরা হাতে দলীয় পতাকা ও ব্যানার নিয়ে পিকআপ ও মিছিল সহকারে উক্ত জুলুছে অংশগ্রহণ করেন। জুলুছটি পেয়ারাপুর জামে মসজিদ থেকে শুরু হয়ে পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে হযরত গাজী সোহেদা ইয়েমিনি (রহ.) মাজার শরীফ ও দৌলতগঞ্জ বাজার ঘুরে ধান বাজার এলাকায় এসে সংক্ষিপ্ত আলোচনা সভার মাধ্যমে শেষ হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন কমিটির আহ্বায়ক আলহাজ্ব মীর মোহাম্মদ আবুবকর সিদ্দিক। এছাড়াও উপস্থিত ছিলেন মুফতি মাওলানা এ.এ. তাহের, মাওলানা এমদাদুল হক জিহাদী, আলহাজ্ব মাওলানা নুরুল ইসলাম জিহাদী, মাওলানা রবিউল ইসলাম হেলালী, সাইফুল ইসলাম আল-কারি, মাওলানা আনোয়ার হোসেন সিরাজী, মোঃ মহিউদ্দিনসহ অনেকে।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট