1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
সর্বশেষ :
কুমিল্লার লাকসামে বাকপ্রতিবন্ধী শিশুকে শ্লীলতাহানির অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার মোটরসাইকেলে ঘোরানোর কথা বলে ৯ বছরের শিশুকে অপহরণ, নির্যাতনের পর কচুরিপানার নিচে ফেলে পালানোর অভিযোগ ডিসি সারওয়ার আলমকে পুনর্বহালের দাবি সিলেট মহানগর জামায়াতের ভোট চোর ও ডাকাতরা সংসদে দাঁড়িয়ে জামায়াত নিষিদ্ধের দাবি করতে পারে না: ড. ফয়জুল হক হাসনাবাদ ইউনিয়ন যুবদলের পক্ষ থেকে দেলোয়ার হোসেন দেনিসকে শুভেচ্ছা ও অভিনন্দন গাইবান্ধায় যুবদল নেতার হামলায় নিহত শিবির সভাপতি সাইফুল্লাহ বারীর জানাজা সম্পন্ন, এলাকায় উত্তেজনা সিংগাইরে নিখোঁজের ৬ দিন পর স্কুলছাত্রীর খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য ১২০ বছর বয়সেও জীবিকার সন্ধানে বৃদ্ধ কৃষক নারী ও শিশুদের অধিকার রক্ষায় মোমো নারী ও শিশু কল্যাণ কেন্দ্রের গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত নাথের পেটুয়া ডিগ্রি কলেজে সহকারী অধ্যাপক আব্দুল্লাহ আল বাকি স্যারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

মনোহরগঞ্জে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালী, বৃক্ষরোপন ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ১৮২ বার পড়া হয়েছে

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বাহার আলম মজুমদার ও সদস্য সচিব আনোয়ার হোসেন মোহনের নেতৃত্বে ২০ আগষ্ট বিকাল ৫টায় এক বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালী শেষে সংক্ষিপ্ত আলোচনা করা হয়। এছাড়া মনোহরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজ আঙ্গিনায় ও আশপাশের এলাকায় বৃক্ষরোপন ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা নেতা-কর্মীরা। প্রায় দুই শতাধিক পরিবেশ বান্ধব গাছের চারা রোপন করেন নেতৃবৃন্দ। তাছাড়া পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে উপজেলা সদরের মনোহরগঞ্জ বাজারে সড়কের উপর ও দুই পাশের ময়লা আর্বজনা পরিষ্কার করা হয়। র‌্যালী শেষে আলোচনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব ইলিয়াছ পাটওয়ারী, প্রস্তাবিত সাংগঠনিক সম্পাদক মাসুদুল আলম বাচ্চু, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম মিজি, জহিরুল কাইয়ুম জহির, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বাহার আলম মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানের সঞ্চালনা করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আনোয়ার হোসেন মোহন। এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দল নেতা মাহবুব আলম টিপু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সাহাব উদ্দিন আজম, মো. মানিক হোসেন, মো. কামাল হোসেন মুন্সি, মাইনুল ইসলাম সুমন, এস.এম হুমায়ন রশিদ লিপু, মো. কামরুল ইসলাম মিঠু, আব্দুর রহিম মিলন, সাফায়েত হোসেন সবুজসহ প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট