1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
সর্বশেষ :
মনোহরগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মনোহরগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির চাল আত্মসাতের অভিযোগে ডিলারের বিরুদ্ধে বিক্ষোভ, লাইসেন্স বাতিলের দাবি কুমিল্লা-চাঁদপুর মহাসড়কে সড়ক দুর্ঘটনায় আহত ৪ লাকসামে জমিরিয়া নাছিরুল উলুম মাদরাসার ইফতার মাহফিল অনুষ্ঠিত মনোহরগঞ্জে খলিলুর রহমান ও সালেহা ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ উন্নয়ন কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল মনোহরগঞ্জে কেউ মাফিয়া হতে চাইলে মুলার মতো তুলে ফেলবো – আবুল কালাম এমপি সন্ধ্যায় এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হবে মির্জা আব্বাসকে শুভ জন্মদিন কবি ও গবেষক এনাম আনন্দ সংসদের প্রথম অধিবেশন আজ

আসন পুনর্বহালের দাবি: নির্বাচন কমিশনে দরখাস্ত দিলেন বিএনপি নেত্রী, সামিরা আজিম দোলা

মোঃ মাসুদ আলম বেপারী
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ১৭৫ বার পড়া হয়েছে

কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) সংসদীয় আসন পুনরায় বহাল রাখার দাবিতে নির্বাচন কমিশনকে ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দলীয় কার্যালয়ে দরখাস্ত দিয়েছেন বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও সাবেক সাংসদ আজিম কন্যা, সামিরা আজিম দোলা।

আজ দুপুর ২:৩০ মিনিটে ঢাকা আগারগাঁও নির্বাচন কমিশনের দপ্তরে এবং বিকাল ৩:৩০ মিনিটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র নয়া পল্টন দলীয় কার্যালয়ে স্ব-শরীরে গিয়ে দরখাস্ত জমা দিয়েছে।

পুনর্বহালের বিষয়ে সামিরা আজিম দোলা বলেন,, এই আসনটি আমাদের আবেগ, আমাদের অধিকার এবং গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামের গুরুত্বপূর্ণ অংশ। জনগণের মতামতের প্রতি শ্রদ্ধা রেখে আমি লাকসাম – মনোহরগন্ঞ্জ আসনের ভোটারদের পক্ষে কুমিল্লা-৯ আসনটি পুনরায় বহালের জন্য নির্বাচন কমিশন ও দলীয় প্রধান কার্যালয়ে দরখাস্ত জমা দিয়েছি।

তিনি আরো বলেন, দরখাস্তে আমি স্থানীয় জনগনের Sentiment, রাজনৈতিক বাস্তবতা এবং প্রশাসনিক যুক্তির ভিত্তিতে আসন পুনর্বহালের আবেদন করেছি।

এ সময় উপস্থিত ছিলেন, সাবেক সংসদ সদস্য মরহুম কর্নেল অবঃ এম আনোয়ার উল আজিমের পি. এস এস এম শাহাদাৎ হোসেন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের এডভোকেট নুরুল আলম সেন্টু। মনোহরগঞ্জ উপজেলা বাইশগাঁও ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ ওয়ালি খান সুমন সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট