1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
সর্বশেষ :
আকাশে তাকিয়ে থাকি -কোহিনূর আক্তার মনোহরগঞ্জে এনসিপির নতুন কমিটি নিয়ে অসন্তোষ, ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের দাবি মনোহরগঞ্জে আমতলী উচ্চ বিদ্যালয়ের মাটি বিক্রির অভিযোগ অস্বীকার করে ঠিকাদারের সংবাদ সম্মেলন মনোহরগঞ্জ উপজেলা ছাত্রদলের ১৩১ সদস্যের নতুন কমিটি ঘোষণা: সভাপতি মোবারক, সম্পাদক মেহেদী মনোহরগঞ্জে আলীনকিপুর স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত অস্ত্রের মহড়ার টিকটক ভিডিও: মনোহরগঞ্জে কিশোর গ্যাং লিডার গ্রেফতার মনোহরগঞ্জে শিক্ষিকার অপসারণ দাবিতে মানববন্ধন। মনোহরগঞ্জে সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ ঝলম উত্তর ইউনিয়নকে একটি “মডেল ইউনিয়ন” হিসেব গড়তে চান আবদুল মান্নান সুমন মনোহরগঞ্জে জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা।

মুদাফরগঞ্জ এ ইউ ফাজিল মাদ্রাসা সাবেক প্রয়াত এমপি আজিমের শোকসভায় জনসমুদ্রে পরিণত হয়েছে

মোঃ মাসুদ আলম বেপারী
  • প্রকাশিত: সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ৩৪১ বার পড়া হয়েছে

কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) সংসদীয় আসনের বিএনপির দলীয় প্রয়াত সাবেক জনপ্রিয় এমপি কর্ণেল (অব.) এম. আনোয়ারুল আজিম পিএসসি’র স্মরণে বিশাল শোক সভা অনুষ্ঠিত হয়েছে। মুদাফরগঞ্জ উত্তর বিএনপির সাবেক সভাপতি সৈয়দ মোঃ শরিফ হোসেনের সভাপতিত্বে ৩ আগষ্ট (রবিবার) বিকেলে স্থানীয় মুদাফরগঞ্জ বাজার সংলগ্ন কামিল মাদ্রাসা মাঠে আয়োজিত শোকসভায় প্রধান অতিথি ছিলেন- প্রয়াত সংসদ সদস্য কর্ণেল (অব.) এম. আনোয়ারুল আজিমের কন্যা সামিরা আজিম দোলা। বক্তব্য রাখেন গুম ফেরত বিএনপি নেতা হাজী মো. জসিম উদ্দিন, মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল হাই চেয়ারম্যান, আইন বিষয়ক সম্পাদক এড. দেওয়ান মো. সামছুল হক, সাবেক সাংসদ কর্ণেল আজিম এর পিএস ও বিএনপি নেতা পীরজাদা সৈয়দ মোঃ শাহাদাৎ হোসেন, সাবেক ছাত্রনেতা সামছুল হক সামছু, বিএনপি নেতা মো. দিদার হোসেন, খাজা আহমেদ, মাঈন উদ্দিন, আহসান উল্লাহ (ষ্টেশন চিতোষী), যুবদল নেতা জাহিদুল ইসলাম, মুদাফরগঞ্জ উত্তর যুবদলের সাবেক সভাপতি মিজানুর রহমান, মোরশেদ আলম, স্বেচ্ছাসেবক দল নেতা রানা, ছাত্রদল নেতা রাহুল ইবনে মিজান, আলমগীর ভূঁইয়া প্রমুখ। শোক সভাটি পরিচালনা করেন মুদাফরগঞ্জ উত্তর বিএনপি নেতা ও বিশিষ্ট শিক্ষাবিদ মাষ্টার আব্দুল কাইয়ুম। শোক সভায় প্রায়ত সাংসদ কর্ণেল (অব.) এম, আনোয়ারুল আজিমের কন্যা দোলা আজিমকে একনজর দেখার জন্য হাজারো নেতাকর্মীদের ঢল নামে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট