1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
মনোহরগঞ্জে জামায়াতের দিনব্যাপী রুকনদের শিক্ষাশিবির অনুষ্ঠিত বিএনপি-আওয়ামী লীগের মধ্যে ‘অলিখিত সমঝোতা’ হয়েছে-সারজিস আলম রাজধানীতে জামায়াতের ব্যতিক্রমী বৈশাখী শোভাযাত্রা ২ কোটি ৭৫ লাখ কৃষককে দেওয়া হবে ‘কৃষক কার্ড’: প্রধানমন্ত্রী কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই আমার সাথে অন্যায়ের বিচার আল্লাহর কাছে দিলাম: কনকচাঁপা মাজারে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ, পীর নিহত কলাম জুলাই বিপ্লব অস্বীকারের মানেই অনিবার্য বিপর্যয় — ড. আ ফ ম খালিদ হোসেন মায়ের পরকীয়া প্রেমিককে পিটিয়ে হত্যা ছেলে গ্রেফতার কুমিরের কুকুর ধরে নেয়ার ঘটনায় মুখ খুললেন প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

বিএনপির সাবেক সাংসদ ও সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল আজিম আর নেই বিভিন্ন মহলের শোক

মনোহরগঞ্জ (কুমিল্লা)সংবাদদাতা
  • প্রকাশিত: শনিবার, ৩১ মে, ২০২৫
  • ১৭১ বার পড়া হয়েছে

মনোহরগঞ্জ (কুমিল্লা)সংবাদদাতা
কুমিল্লা -৯ (লাকসাম -মনোহরগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় সাবেক সাংগঠনিক সম্পাদক কর্নেল (অব:)এম আনোয়ারুল আজিম আর নেই। শনিবার (৩১মে) রাত ৩টায় তিনি ইন্তেকাল করেছেন, (ইন্না-লিল্লাহ…. রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী,  এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন, গুণগ্রাহী,শুভানুধ্যায়ীসহ দলীয় নেতাকর্মী রেখে যান। আনোয়ারুল আজিমের মৃত্যুতে শোক জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় শিল্পবিষয়ক সম্পাদক মোঃ আবুল কালাম, কুমিল্লা ৯ লাকসাম মনোহরগঞ্জ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ড. একেএম সারওয়ার উদ্দিন সিদ্দিকী, মনোহরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক ইলিয়াস পাটওয়ারী, বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহ সুলতান খোকন, যুগ্ম আহ্বায়ক মাসুদুল আলম বাচ্চু, সদস্য সচিব সারওয়ার জাহান ভূইয়া দোলন, বিজনেস ফোরামের কেন্দ্রীয় কমিটির সদস্য ও মনোহরগঞ্জ উপজেলা পরিষদে জামায়াত মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ হামিদুর রহমান সোহাগ, লাকসাম পৌরসভার আমির ও মনোহরগঞ্জ উপজেলা পরিষদে জামায়াত মনোনীত ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মু জয়নাল আবেদীন পাটোয়ারী, মনোহরগঞ্জ উপজেলা জামায়াতের আমির হাফেজ মাওলানা নুরুন্নবী, মনোহরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ আবু ইউসুফ, সাধারণ সম্পাদক জিএম আহসান উল্লাহ। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনও শোক জানিয়ে মরহুমের রুহের মাগফেরাত কামনা ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।
মরহুমের ৫টি জানাযার নামাজ অনুষ্ঠিত হবে, প্রথম জানাজা সকাল সাড়ে দশটায়  মহাখালী নিউ ডিওএইচএস , ২য় জানাজা দুপুর ১২টায় নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে, ৩য় জানাজা বাদ আছর লাকসাম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ,৪র্থ জানাজা বাদ মাগরিব মনোহরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠ, ৫ম ও শেষ জানাজা বাদ এশা মরহুমের নিজ বাড়ী শরিফপুর গ্রামে।
বিএনপির এ বর্ষীয়ান ও জনপ্রিয় রাজনীতিবীদ কর্নেল (অব:)এম আনোয়ারুল আজিমের মৃত্যুতে তার নির্বাচনী এলাকাসহ বৃহত্তর কুমিল্লায় শোকের ছায়া নেমে আসে। স্যোসাল মিডিয়া ফেসবুকজু্ড়ে প্রিয় নেতাকে নিয়ে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্থরের মানুষ শোক প্রকাশের পাশাপাশি লিখছেন আবেগময়ী স্মৃতি কথা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট