1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
বিশিষ্ট সমাজসেবক সুহাইল ইবনে আজিজ রানার মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের গভীর শোক প্রকাশ আলী নকীপুর স্কুল অ্যান্ড কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত মনোহরগঞ্জে পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ মনোহরগঞ্জে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে মনোহরগঞ্জ উন্নয়ন ফোরাম মনোহরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত মনোহরগঞ্জে বাইশগাঁও বাজারের ব্রিজের গার্ডার ভাঙার অভিযোগ, তদন্তে এলজিইডি মদিনায় মহি কন্ট্রাক্টিং কোম্পানির প্রথম বর্ষপূর্তি উদযাপন আগামীকাল সকাল ১০টায় কেরানীগঞ্জ কারাগার থেকে মুক্তি পাচ্ছেন মেজর আখতারুজ্জামান আকাশে তাকিয়ে থাকি -কোহিনূর আক্তার মনোহরগঞ্জে এনসিপির নতুন কমিটি নিয়ে অসন্তোষ, ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের দাবি

মনোহরগঞ্জে আতঙ্কের নাম যুবলীগ নেতা জহিরুল ইসলাম: এলাকাবাসীর দাবি—গ্রেফতার নিশ্চিত করা হোক

মনোহরগঞ্জ (কুমিল্লা):
  • প্রকাশিত: মঙ্গলবার, ৬ মে, ২০২৫
  • ২২৮ বার পড়া হয়েছে

মনোহরগঞ্জ (কুমিল্লা):
এক সময় মনোহরগঞ্জ উপজেলার রাজনীতি ও প্রশাসনিক কর্মকাণ্ডের ছায়ানীড় হিসেবে পরিচিত ছিলেন যুবলীগ নেতা জহিরুল ইসলাম। কিন্তু আজ তিনি আলোচনার কেন্দ্রে নন, বরং আতঙ্কের প্রতীক হয়ে উঠেছেন এলাকাবাসীর কাছে। দীর্ঘদিন ধরে তার ছত্রচ্ছায়ায় মনোহরগঞ্জে গড়ে উঠেছিল একটি ক্ষমতাধর চক্র, যারা এলাকার বিচার-আচারসহ সামাজিক কার্যক্রমে দাপটের সঙ্গে আধিপত্য বিস্তার করে আসছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, জহিরুল ইসলামের নাম শুনলেই সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়ত। তার কথাই ছিল শেষ কথা, কারো কোনো মতামত বা প্রতিবাদের সুযোগ থাকত না। এমনকি থানায় অভিযোগ জানালেও প্রভাবের কারণে অনেক সময় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হতো না।

তবে আগস্ট মাসের পর থেকে হঠাৎ করেই তিনি আত্মগোপনে চলে যান। বর্তমানে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। মনোহরগঞ্জ থানায় তার বিরুদ্ধে একাধিক ফৌজদারি মামলা রুজু রয়েছে, যার মধ্যে রয়েছে চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শন, অবৈধ জমি দখলসহ গুরুতর অভিযোগ।

এলাকার জনগণের দাবি, যত দ্রুত সম্ভব তাকে আইনের আওতায় আনা হোক। তারা বলেন, “আমরা শান্তি চাই, সন্ত্রাস নয়। জহিরুল ইসলাম যেখানেই লুকিয়ে থাকুক, রাষ্ট্রীয় উদ্যোগে তাকে গ্রেফতার করে আইনের মুখোমুখি করা হোক।” একইসঙ্গে তারা তার সহযোগীদের বিরুদ্ধেও যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এই প্রেক্ষাপটে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছে মনোহরগঞ্জবাসী। এখন দেখার বিষয়, কবে নাগাদ গ্রেপ্তার হবে এই আলোচিত যুবলীগ নেতা এবং ফিরবে মনোহরগঞ্জে স্বস্তির নিঃশ্বাস।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট