1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
সর্বশেষ :
নাঙ্গলকোটে জমি ও বাঁশ কাটা নিয়ে বিরোধ: বোনের পিটুনিতে ভাই খুন, বোন আটক কুমিল্লার লাকসামে বাকপ্রতিবন্ধী শিশুকে শ্লীলতাহানির অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার মোটরসাইকেলে ঘোরানোর কথা বলে ৯ বছরের শিশুকে অপহরণ, নির্যাতনের পর কচুরিপানার নিচে ফেলে পালানোর অভিযোগ ডিসি সারওয়ার আলমকে পুনর্বহালের দাবি সিলেট মহানগর জামায়াতের ভোট চোর ও ডাকাতরা সংসদে দাঁড়িয়ে জামায়াত নিষিদ্ধের দাবি করতে পারে না: ড. ফয়জুল হক হাসনাবাদ ইউনিয়ন যুবদলের পক্ষ থেকে দেলোয়ার হোসেন দেনিসকে শুভেচ্ছা ও অভিনন্দন গাইবান্ধায় যুবদল নেতার হামলায় নিহত শিবির সভাপতি সাইফুল্লাহ বারীর জানাজা সম্পন্ন, এলাকায় উত্তেজনা সিংগাইরে নিখোঁজের ৬ দিন পর স্কুলছাত্রীর খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য ১২০ বছর বয়সেও জীবিকার সন্ধানে বৃদ্ধ কৃষক নারী ও শিশুদের অধিকার রক্ষায় মোমো নারী ও শিশু কল্যাণ কেন্দ্রের গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

মনোহরগঞ্জে শ্রমিক কল্যাণ ফেডারেশনের শ্রমিক দিবস পালন

মনোহরগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ৩ মে, ২০২৫
  • ১১৯ বার পড়া হয়েছে

মনোহরগঞ্জ প্রতিনিধিঃ
কুমিল্লার মনোহরগঞ্জে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে শ্রমিক দিবস পালিত হয়েছে। মনোহরগঞ্জ সরকারি স্কুল এন্ড কলেজ মাঠে শ্রমিক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াত ইসলামীর কুমিল্লা দক্ষিণ জেলা সেক্রেটারি এবং জামায়াত মনোনীত লাকসাম মনোহরগঞ্জ আসনে সংসদ সদস্য পদপ্রার্থী ডক্টর একেএম সরওয়ার উদ্দিন সিদ্দিকী।

শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি মোহাম্মদ উল্লাহর সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিজনেস ফোরামের কেন্দ্রীয় কমিটির সদস্য ও মনোহরগঞ্জ উপজেলা পরিষদে জামায়াত মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ হামিদুর রহমান সোহাগ,

লাকসাম পৌরসভার আমির ও মনোহরগঞ্জ উপজেলা পরিষদে জামায়াত মনোনীত ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ জয়নাল আবেদীন পাটোয়ারী, মনোহরগঞ্জ উপজেলা জামায়াতের আমির হাফেজ মাওলানা নুরুন্নবী, কুমিল্লা দক্ষিণ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি, শাহাব উদ্দিন হায়দার, মনোহরগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি মোঃ ফয়জুর রহমান, শিবিরের কুমিল্লা দক্ষিণ জেলা সভাপতি নজরুল ইসলাম, ফয়সাল মুন্সি।

শ্রমিক কল্যাণ ফেডারেশনের মনোহরগন্জ উপজেলা সেক্রেটারি মোঃ জহিরুল ইসলামের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন সহিদ উল্লাহ খান লাদেন, বাইশগাঁও ইউনিয়নের সভাপতি জামাল হোসেন, সরসপুর ইউনিয়ন সভাপতি দেলোয়ার হোসেন দুলাল, হাসনাবাদ ইউনিয়ন সভাপতি হাসমত উল্লাহসহ স্থানীয় নেতৃবৃন্দ। সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট