1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
রবিবার, ৩১ মে ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
আধুনিক নাথেরপেটুয়া ইউনিয়ন গড়তে চান সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হুমায়ুন কবির ভূঁইয়া লাকসামে শিক্ষা প্রতিষ্ঠানের ১০ কোটি টাকার ফেরত যাচ্ছে নাঙ্গলকোটে পদযাত্রায় আমরা সরকারের কাছে ‘জাস্টিস কার্ড’ চাই- হাসনাত আব্দুল্লাহ এমপি মনোহরগঞ্জ হাজীপুরা বালিকা দাখিল মাদরাসার কৃতি শিক্ষার্থী সংবর্ধনা প্রদান লাকসামে এনসিপি’র পথসভা ও যোগদান অনুষ্ঠিত গরু চোর সন্দেহে লালমাইয়ে যুবদল নেতাসহ ৩ জনকে ল্যাম্পপোস্টে বেঁধে গণপিটুনি, ভিডিও ভাইরাল চুয়াডাঙ্গায় কিশোরীকে ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগে গ্রেপ্তার ৩ রামিসা হত্যা ও ধর্ষণ মামলার চার্জশিট সংক্ষিপ্ত সময়ে দাখিলের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর বিচার বিভাগের স্বাধীনতা কেড়ে নিয়েছে বিএনপি : হাসনাত আবদুল্লাহ মনোহরগঞ্জে বি-স্ট্রং প্রকল্পের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত

লাকসাম বিএনপির ৩টি জনসভায় নেতাকর্মীদের ঢল

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি :
  • প্রকাশিত: শনিবার, ৩ মে, ২০২৫
  • ১৬৩ বার পড়া হয়েছে

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি :

৩রা মে ২০২৫ শনিবার কুমিল্লার লাকসাম উপজেলার বিভিন্ন ইউনিয়নে যথাক্রমে গোবিন্দপুর, লাকসাম পূর্ব (নরপাটি) ও উত্তরদা ইউনিয়ন বিএনপি আয়োজিত পৃথক ৩টি জনসভায় কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) সংসদীয় আসনের বিএনপি’র দলীয় সাবেক সংসদ সদস্য ও কুমিল্লা বিভাগীয় বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক বর্ষীয়ান রাজনীতিবিদ কর্ণেল (অব.) এম. আনোয়ারুল আজিম পিএসসি বলেন, লাকসাম-মনোহরগঞ্জ বিএনপিতে বিভাজন বন্ধ করতে হবে। লাকসাম-মনোহগঞ্জে কিছু কিছু ওয়ার্ডে কাউন্সিলে অনুপ্রবেশকারীদের জায়গা করে দিয়ে বিএনপি’র ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের রক্তের সাথে বেইমানী করা হচ্ছে। কাউন্সিলের নামে বিএনপির কর্মীদের রক্ত ঝড়ছে। তিনি বলেন, আমরা মানুষ হতে চাই, আওয়ামীলীগ হতে চাই না। বাংলাদেশের ছাত্রজনতাসহ বিএনপি’র নেতাকর্মীরা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আন্দোলনে মাঠে ছিল। বিগত ফ্যাসিষ্ট সরকারের আমলে লাকসাম-মনোহরগঞ্জে আমার দলের অসংখ্য নেতাকর্মী মামলা হামলা ও জুলুমের স্বীকার হয়েছে। তিনি বলেন, আমার মৃত্যুর পর বিএনপি’র দলীয় পতাকা আমার কফিনে জড়িয়ে দিতে নেতাকর্মীদের নির্দেশ দেন।

এসময় উপস্থিত নেতাকর্মীরা কান্নায় আবেগে আপ্লুত হয়। বর্ষীয়ান রাজনীতিবিদ কর্ণেল (অব.) এম. আনোয়ারুল আজিম শনিবার দিনব্যাপী লাকসাম উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের ইছাপুরা সেন্ট্রাল হাইস্কুল মাঠ, লাকসাম পূর্ব ইউনিয়নের নরপাটি বাজার, ফুলগাঁও বাজার ও উত্তরদা ইউনিয়নের উত্তরদা উচ্চ বিদ্যালয় মাঠে স্থাণীয় বিএনপি আয়োজিত বিশাল জনসভায় উপরোক্ত কথাগুলো বলেন। জনসভা গুলোতে স্থাণীয় নেতাকর্মী ও সমর্থকদের উপচেপড়া ভীড় লক্ষ্য করা গেছে।

জনসভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মনোহরগঞ্জ উপজেলা বিএনপি’র সাবেক আহবায়ক মো. আবু ইউছুফ ভূঁইয়া, মনোহরগঞ্জ উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মো. শরীফ হোসেন চেয়ারম্যান, সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক আবদুল হাই, লাকসাম পৌরসভা বিএনপি’র যুগ্ন আহবায়ক (গুম ফেরত) হাজী মো. জসিম উদ্দিন, পৌর বিএনপির যুগ্ন আহবায়ক মঞ্জুরুল আলম বাচ্চু, পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মনিরুজ্জামান মনির, সাবেক সভাপতি আমির হোসেন,  লাকসাম উপজেলা বিএনপি নেতা ইসমাইল হোসেন, মাস্টার জাহাঙ্গীর আলম, খাজা আহমেদ, মাইন উদ্দিন, সৈয়দ মুহম্মদ শরীফ হোসেন শরিফ, পীরজাদা এ.এস.এম কামরুল বারী মামুন, আবদুল আউয়াল মেম্বার, জহিরুল ইসলাম জন্টু, মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম জহির, যুবদলের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক আবুল বাশার, লাকসাম উপজেলা শ্রমিকদলের সাবেক সভাপতি শওকত আলম সেলিম, লাকসাম উপজেলা যুবদলের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন জিল্লু, উপজেলা যুবদল নেতা দিদার হোসেন দিদার, জাহিদুল ইসলাম জাহিদ, মোর্শেদ আলম মশু, মনির হোসেন,  মো. মহিন, উত্তরদা ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, লাকসাম উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন সাকিব, লাকসাম উপজেলা ছাত্রদল নেতা আলমগীর ভূঁইয়া, মনোহরগঞ্জ উপজেলা ছাত্রদল নেতা জহিরুল ইসলাম মাসুম, আরিফ হোসেন ও ওমর ফারুক জিসান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট