1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
সর্বশেষ :
মনোহরগঞ্জে দৈনিক পত্রিকা সরবরাহ পুনরায় চালু হোক পরিচ্ছন্ন কর্মীদের আবাসন প্রকল্পের মালামাল চুরি, সাব-ঠিকাদার শফিক গ্রেপ্তার কুমিল্লা সাংবাদিক ফোরাম ঢাকা’র নির্বাচন ও সাধারণ সভা অনুষ্ঠিত বাংলাদেশ শারীরিক শিক্ষক সমিতি কুমিল্লা জেলা শাখার উপদেষ্টা নির্বাচিত হওয়ায় অভিনন্দন কুউক চেয়ারম্যানের সাথে মনোহরগঞ্জ উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক সরোয়ার জাহান দোলনের সৌজন্য সাক্ষাৎ কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে মনোহরগঞ্জ উপজেলা বিএনপি নেতার সৌজন্য সাক্ষাৎ মনোহরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত, আহত অন্তত ২০ শারীরিক শিক্ষক সমিতি কুমিল্লা জেলা শাখার কমিটি গঠন। মজিব সভাপতি, আনোয়ার সম্পাদক ও নুরুননবী চৌধুরী সাংগঠনিক নির্বাচিত. মনোহরগঞ্জে শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত মনোহরগঞ্জে জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে শহীদ মনিরের কবর জিয়ারত ও দোয়া মাহফিল

তৃণমূল কর্মীদের প্রত্যক্ষভোটে মনোহরগঞ্জ বিএনপির ওয়ার্ড সম্মেলন অনুষ্ঠিত

মনোহরগঞ্জ কুমিল্লা প্রতিনিধি:
  • প্রকাশিত: শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫
  • ১৮৮ বার পড়া হয়েছে

মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি
গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটের মাধ্যমে নেতা নির্বাচন, কেন্দ্রের এমন ঘোষণায় কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় তৃণমূল পুরুষ ও নারী কর্মীদের প্রত্যক্ষভোটে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ২৫ এপ্রিল দিনব্যাপী উপজেলা হাসনাবাদ ইউনিয়নের তৃণমূল নেতাকর্মীদের আনন্দঘন পরিবেশে ৯ ওয়ার্ডের সম্মেলন অনুষ্ঠিত হয়। হাসনাবাদ ইউনিয়নের হাসনাবাদ এ হাকিম দাখিল মাদরাসা মাঠে ১নং এবং ৩নং ওয়ার্ডের সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে ১নং ওয়ার্ডে শাখাওয়াত হোসেন বাবুল সভাপতি, মোঃ মানিক হোসেন সাধারণ সম্পাদক, ৩নং ওয়ার্ডে ফারুক মোল্লা সভাপতি, জাকির হোসেন সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন। মনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৮নং ওয়ার্ডের সম্মেলনে নুরুল আমিন সভাপতি, আমিনুল হক সাধারণ সম্পাদক, ৫নং ওয়ার্ডে রফিকুল ইসলাম মরু সভাপতি, তোফাজ্জল হোসেন খোকন সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন। শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৯নং ওয়ার্ডের সভাপতি পদে জিয়াউর রহমান প্রার্থী হলে তাকে আওয়ামী দোসর বলে তৃণমূল বিএনপির নেতাকর্মীদের জোরালো প্রতিবাদে সম্মেলন স্থগিত করেন দায়িত্বপ্রাপ্ত নেতারা। সম্মেলনে প্রধান সমন্বয়ক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক সরোয়ার জাহান ভূঁইয়া দোলন। এছাড়া সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোহরগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক মো. ইলিয়াছ পাটওয়ারী, সিনিয়র যুগ্ম-আহবায়ক শাহ সুলতান খোকন, আবুল বাসার কিরণ, সাবেক আহবায়ক ইউসুফ ভূইয়া, যুগ্ম আবদুল মুনাফ, শওকত হোসেন শিহাব, আবুল খায়ের, উপজেলা যুবদলের আহ্বায়ক রহমত উল্লাহ জিকু, সদস্য সচিব আমান উল্লাহ চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বাহারুল আলম মজুমদার, উপজেলা ছাত্র দলের সদস্য সচিব নুর মোহাম্মদ মেহেদীসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট