1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
সর্বশেষ :
মনোহরগঞ্জে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা শুরু নাঙ্গলকোটে জমি ও বাঁশ কাটা নিয়ে বিরোধ: বোনের পিটুনিতে ভাই খুন, বোন আটক কুমিল্লার লাকসামে বাকপ্রতিবন্ধী শিশুকে শ্লীলতাহানির অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার মোটরসাইকেলে ঘোরানোর কথা বলে ৯ বছরের শিশুকে অপহরণ, নির্যাতনের পর কচুরিপানার নিচে ফেলে পালানোর অভিযোগ ডিসি সারওয়ার আলমকে পুনর্বহালের দাবি সিলেট মহানগর জামায়াতের ভোট চোর ও ডাকাতরা সংসদে দাঁড়িয়ে জামায়াত নিষিদ্ধের দাবি করতে পারে না: ড. ফয়জুল হক হাসনাবাদ ইউনিয়ন যুবদলের পক্ষ থেকে দেলোয়ার হোসেন দেনিসকে শুভেচ্ছা ও অভিনন্দন গাইবান্ধায় যুবদল নেতার হামলায় নিহত শিবির সভাপতি সাইফুল্লাহ বারীর জানাজা সম্পন্ন, এলাকায় উত্তেজনা সিংগাইরে নিখোঁজের ৬ দিন পর স্কুলছাত্রীর খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য ১২০ বছর বয়সেও জীবিকার সন্ধানে বৃদ্ধ কৃষক

স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে মনোহরগঞ্জ পদ্মা জেনারেল হসপিটালের উদ্বোধন

মনোহরগঞ্জ কুমিল্লা প্রতিনিধি: 
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫
  • ২১৬ বার পড়া হয়েছে

মনোহরগঞ্জ কুমিল্লা প্রতিনিধি:
উন্নত চিকিৎসা বঞ্চিত উপজেলাবাসীর সুচিকিৎসা নিশ্চিত করার লক্ষে উদ্বোধন করা হলো মনোহরগঞ্জ পদ্মা জেনারেল হসপিটাল। মঙ্গলবার ১৫ এপ্রিল বেলা ১১টায় মনোহরগঞ্জ পদ্মা জেনারেল হসপিটালের এমডি মিজানুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহ সুলতান খোকন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির সাবেক সহ সেক্রেটারি মোঃ আবুল কালাম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুদুল আলম বাচ্চু, উপজেলা যুবদলের আহ্বায়ক রহমত উল্লাহ জিকু, যুবদলের সদস্য সচিব আমান উল্লাহ চৌধুরী, যুগ্ম আহ্বায়ক বাহারুল আলম বাবর। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মনোহরগঞ্জ পদ্মা জেনারেল হসপিটাল উপজেলার হতদরিদ্র জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করবে বলে আমরা আশাবাদী। বিশেষ করে এখানকার গরিব মানুষগুলো যেন কম খরচে উন্নত সেবা পান সে লক্ষে হাসপাতাল কর্তৃপক্ষ কাজ কববেন, ভুল চিকিৎসায় যেন কেউ ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে লক্ষ্য রাখার আহ্বান জানান।
এসময় আরো উপস্থিত ছিলেন হসপিটালের পরিচালক আবদুল্লাহ আল মামুন, শাহাজান, যুবদলের যুগ্ম আহ্বায়ক মমিনুল ইসলাম মমিনসহসহ স্থানীয় বিশিষ্টজনেরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট