1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
সর্বশেষ :
আকাশে তাকিয়ে থাকি -কোহিনূর আক্তার মনোহরগঞ্জে এনসিপির নতুন কমিটি নিয়ে অসন্তোষ, ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের দাবি মনোহরগঞ্জে আমতলী উচ্চ বিদ্যালয়ের মাটি বিক্রির অভিযোগ অস্বীকার করে ঠিকাদারের সংবাদ সম্মেলন মনোহরগঞ্জ উপজেলা ছাত্রদলের ১৩১ সদস্যের নতুন কমিটি ঘোষণা: সভাপতি মোবারক, সম্পাদক মেহেদী মনোহরগঞ্জে আলীনকিপুর স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত অস্ত্রের মহড়ার টিকটক ভিডিও: মনোহরগঞ্জে কিশোর গ্যাং লিডার গ্রেফতার মনোহরগঞ্জে শিক্ষিকার অপসারণ দাবিতে মানববন্ধন। মনোহরগঞ্জে সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ ঝলম উত্তর ইউনিয়নকে একটি “মডেল ইউনিয়ন” হিসেব গড়তে চান আবদুল মান্নান সুমন মনোহরগঞ্জে জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা।

ধুলায় মলিন মনোহরগঞ্জ-আশিরপাড়ের ৪ কিলোমিটার সড়ক, ভোগান্তিতে জনগন….

এম,নুরুননবী চৌধুরী সেলিম, মনোহরগঞ্জ (কুমিল্লা)প্রতিনিধিঃ
  • প্রকাশিত: শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫
  • ১৫৯ বার পড়া হয়েছে

এম,নুরুননবী চৌধুরী সেলিম, মনোহরগঞ্জ (কুমিল্লা)প্রতিনিধিঃ

এ যেন ধূলার রাজ্য! ঘর থেকে বেরিয়ে রাস্তায় আসলেই ধূলায় মলিন হতে হচ্ছে আশিরপাড় বাজারের পূর্ব মাথা থেকে মনোহরগঞ্জ সিএনজি স্ট্যান্ড সংলগ্ন রাস্তায় যাতায়কারী ও পার্শবর্তী বসবাসকারী সাধারণ মানুষকে। অতিষ্ঠ হয়ে উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তা আর রাজনৈতিক ব্যাক্তিদের পরস্পর দোষারোপ করেছেন সড়কের পাশের আশিরপাড়,মেরুয়া খানাতুয়া,রশিদপুর,গোয়ালিয়াড়া,মৈশাতুয়া, হাঁটিরপাড় গ্রামের সাধারণ মানুষ।
সরজমিনে গেলে দেখা যায়- কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা সদরে যাতায়াতের প্রধান সড়কটির কাজ সময়মতো শেষ না করায় জনভোগান্তি চরমে। সড়ক দিয়ে যানচলাচলে ধূলায় অন্ধকার হয়ে যায় চারদিক, ধূলার কারণে আশপাশে ছড়িয়ে পড়ছে শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগবালাই। ধুলাবালির কারনে নষ্ট হচ্ছে রাস্তার পাশের বিভিন্ন ফল ও ফসল সহ ঘরবাড়ী।
বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াতকারী হাজার হাজার কোমলমতি শিক্ষার্থীদের এবং উপজেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারীদের যাতায়াতের একমাত্র সড়কটি কাজের গতি অপরিবর্তিত আর নিন্ম মানের নির্মান সামগ্রী দিয়ে কাজ করা ঠিকাদারী প্রতিষ্ঠানকে তদারকির জন্য উপজেলা ও জেলা প্রশাসনের দৃষ্টিকামনা করেছেন ময়নামতি স্কুল এন্ড কলেজের প্রভাষক ও আশিরপাড় উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জনাব মোঃ রেজাউল করিম রাজু।
আসন্ন বর্ষার পূর্বেই গর্ত আর খানাখন্দে ভরপুর এই সড়কটি দ্রুত সংস্কার করা না হলে ঘটতে পারে পরিবেশের বিপর্যয় সহ বড় ধরনের দুর্ঘটনা। তাই সড়কটি দ্রুত সংষ্কার করার জন্য সংশ্লিষ্ট মহলের প্রতি দাবি জানিয়েছেন এলাকার সাধারন জনগন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট