1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
সর্বশেষ :
পড়তে গিয়ে ধর্ষণের শিকার ৭ বছরের শিশু, বগুড়ায় মসজিদের ইমাম গ্রেফতার কুমিল্লায় নজিরবিহীন বর্বরতা: মাদকবিরোধী মানববন্ধন শেষ হতেই স্কুলশিক্ষার্থীকে গুলি, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ মা ও দুই মেয়েকে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে ঘাতক নিহত টঙ্গী পূর্ব থানা ঘেঁষে অবৈধ অটোরিকশা ও সিএনজি স্ট্যান্ড: নেপথ্যে রমরমা চাঁদাবাজি, পুলিশ নীরব! পঞ্চগ্রাম স্কুল এন্ড কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান সম্পন্ন মনোহরগঞ্জে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা শুরু নাঙ্গলকোটে জমি ও বাঁশ কাটা নিয়ে বিরোধ: বোনের পিটুনিতে ভাই খুন, বোন আটক কুমিল্লার লাকসামে বাকপ্রতিবন্ধী শিশুকে শ্লীলতাহানির অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার মোটরসাইকেলে ঘোরানোর কথা বলে ৯ বছরের শিশুকে অপহরণ, নির্যাতনের পর কচুরিপানার নিচে ফেলে পালানোর অভিযোগ ডিসি সারওয়ার আলমকে পুনর্বহালের দাবি সিলেট মহানগর জামায়াতের

লাকসাম সাংবাদিক ইউনিয়নের কমিটি পুনঃগঠন

স্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত: রবিবার, ২৩ মার্চ, ২০২৫
  • ১৭৫ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার:
কুমিল্লার লাকসাম সাংবাদিক ইউনিয়নের ১৬ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি পুনঃগঠন করা হয়েছে৷
২২ মার্চ শনিবার স্থানীয় রেস্তোরায় সংগঠনের নতুন ও পুরাতন সদস্যদের উপস্থিতিতে সম্পূর্ণ গণতান্ত্রিক পদ্ধতিতে ভোটের মাধ্যমে কার্যকরী কমিটির গঠিত হয়৷ এতে সভাপতি পদে মো. জাফর আহমদ, সাধারণ সম্পাদক পদে মো. আব্দুর রহিম (পুনরায়) সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে সেলিম চৌধুরী হীরা (পুনরায়) সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছে৷
সভার শুরুতে তিনটি পদে ভোটাভোটির পর উপস্থিত সকলের মধ্যে আলোচনা সাপেক্ষে কণ্ঠ ভোটের মাধ্যমে, সহ সভাপতি পদে মো. আহসান উল্লাহ, সহ-সাধারণ সম্পাদক পদে মো. আমজাদ হোসাইন, প্রচার সম্পাদক পদে মোঃ দেলোয়ার হোসাইন, দপ্তর সম্পাদক পদে মোহাম্মদ উল্লাহ, অর্থ সম্পাদক পদে মো. আমিনুল ইসলাম এবং মহিলা সম্পাদক পদে সারিয়া চৌধুরী নির্বাচিত হয়েছে৷
২০১৭ সালে ঘটিত লাকসাম সাংবাদিক ইউনিয়নের এটি তৃতীয় মেয়াদের কমিটি৷
উল্লেখ্য, গত ১৩ মার্চ লাকসাম সাংবাদিক ইউনিয়নের ১ম কার্যনিবাহী সদস্য মো. জাফর আহাম্মদের ডাকা তৃতীয় তলবী সভায় উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে ওইদিন ৩ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়৷ ওই কমিটি আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের সকল কার্য সম্পাদন করার কথা বলা হয়েছিল৷
সেই আলোকে গত ১৬/০৩/২০২৫ আহবায়ক কমিটির আহ্বায়ক কর্তৃক ঘোষণা করা হয় যে, লাকসামে কর্মরত সংবাদকর্মীবৃন্দ আগামী পাঁচ দিনের মধ্যে লাকসাম সাংবাদিক ইউনিয়নে আবেদন করে সংগঠনের সদস্য হওয়ার সুযোগ গ্রহণ করতে পারবেন৷ পাশাপাশি সংগঠনের পুরনো সদস্যগণও একই সময়ের মধ্যে আবেদন করে তাদের সদস্যপদ নিশ্চিত করবেন৷
উক্ত ঘোষনার পর সদস্য হওয়ার জন্য (নতুন ও পুরাতন) মোট ২২টি আবেদন জমা পড়েছে তার মধ্যে যাচাই-বাছাই করে ১৬টি আবেদন চূড়ান্ত করা হয় এবং বাকি ছয়টি আবেদন অধিকতর যাচাই-বাছাইয়ের জন্য রাখা হয়েছে৷ পরবর্তীতে উক্ত ছয়টি আবেদনের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে এবং সদস্য সংগ্রহ প্রক্রিয়া চলমান থাকবে৷

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট