1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
সর্বশেষ :
আকাশে তাকিয়ে থাকি -কোহিনূর আক্তার মনোহরগঞ্জে এনসিপির নতুন কমিটি নিয়ে অসন্তোষ, ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের দাবি মনোহরগঞ্জে আমতলী উচ্চ বিদ্যালয়ের মাটি বিক্রির অভিযোগ অস্বীকার করে ঠিকাদারের সংবাদ সম্মেলন মনোহরগঞ্জ উপজেলা ছাত্রদলের ১৩১ সদস্যের নতুন কমিটি ঘোষণা: সভাপতি মোবারক, সম্পাদক মেহেদী মনোহরগঞ্জে আলীনকিপুর স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত অস্ত্রের মহড়ার টিকটক ভিডিও: মনোহরগঞ্জে কিশোর গ্যাং লিডার গ্রেফতার মনোহরগঞ্জে শিক্ষিকার অপসারণ দাবিতে মানববন্ধন। মনোহরগঞ্জে সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ ঝলম উত্তর ইউনিয়নকে একটি “মডেল ইউনিয়ন” হিসেব গড়তে চান আবদুল মান্নান সুমন মনোহরগঞ্জে জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা।

লাকসামে ব‍্যবসায়ীদের সতর্ক করলেন ইউএনও

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ৯ মার্চ, ২০২৫
  • ১৫৯ বার পড়া হয়েছে

ভোক্তা অধিকার সংরক্ষণ ও বাজারে শৃঙ্খলা বজায় রাখতে লাকসাম উপজেলার হাটবাজার ও দৌলতগঞ্জ বাজারের রেলগেইট এলাকাসহ বিভিন্ন ব‍্যবসা প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাউছার হামিদ। এসময় দ্রব‍্যমূল‍্য নিয়ন্ত্রণে সতর্ক করে তিনি কঠোর হুশিয়ারি বার্তা দিয়েছেন অসাধু ব‍্যবসায়ীদের।

এ অভিযানে বাজারে যত্রতত্র অটোরিকশা পার্কিং করে যানজন সৃষ্টিসহ মূল্য তালিকা না থাকা, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনে বিভিন্ন দোকানে রাস্তায় অভিযান পরিচালনা করেন।

লাকসাম বাজার পরিদর্শনে দেখা যায়, কিছু ব‍্যবসায়ী নির্ধারিত পণ্যের মূল্য তালিকা প্রদর্শন করছেন না এবং কিছু দোকানে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি করছে। এছাড়া কলাসহ রমজানের নিত্য প্রয়োজনীয় ফলমূল ঔষধ দিয়ে পাকানোর দায়ে বিক্রেতা ও দোকান মালিককে সতর্ক করা হয়। এতে সাধারণ ক্রেতারা প্রতারিত হচ্ছেন বলে অভিযানকালে জানান উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাউছার হামিদ।

অভিযানের অংশ হিসেবে ওইদিন বিকালে লাকসাম দৌলতগঞ্জ বাজারের রেলগেট মোড়ের বিভিন্ন দোকানে তল্লাশি চালানো হয়। সেখানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও সংরক্ষণ করা হচ্ছিল। খাদ্যদ্রব্য তৈরির কাঁচামালের মান নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থা ছিল না, যা জনস্বাস্থ্যের জন্য বিপজ্জনক। ভ্রাম্যমাণ আদালতের এই অভিযানে নেতৃত্ব দেয়া ইউএনও কাউছার হামিদ জানান, রমজান মাস জুড়ে অভিযান পরিচলনা করা হবে। ভোক্তা অধিকার লঙ্ঘনকারীদের ছাড় দেয়া হবে না। বাজারে পণ্যের মূল্য তালিকা থাকা বাধ্যতামূলক, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি করা যাবে না এবং খাদ্য উৎপাদনে স্বাস্থ্যবিধি কঠোরভাবে মানতে হবে। যারা এসব আইন মানবে না, তাদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাউছার হামিদ বলেন- কিছু কিছু ব‍্যবসায়ী দোকানে পণ্যের নির্ধারিত তালিকা প্রদর্শন করছেন না এবং কিছু দোকানে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি করছেন। এছাড়া কলাসহ রমজানের নিত্য প্রয়োজনীয় ফলমূল ঔষধ দিয়ে পাকানোর দায়ে বিক্রেতা ও দোকান মালিককে প্রথমবারের মতো সতর্ক করে করে দেয়া হয়েছে। এসব বিধি না মানলে পরবর্তীতে আইনগতভাবে কঠোর ব‍্যবস্থা নেয়া হবে। সাধারণ ক্রেতারা প্রতারিত হবেন, এমন কিছু মেনে নেয়া যাবেনা। তবে পর্যায়ক্রমে উপজেলার প্রতিটি বাজার মনিটরিং করা হবে বলে জানান ইউএনও কাউছার হামিদ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট