1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
সর্বশেষ :
আকাশে তাকিয়ে থাকি -কোহিনূর আক্তার মনোহরগঞ্জে এনসিপির নতুন কমিটি নিয়ে অসন্তোষ, ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের দাবি মনোহরগঞ্জে আমতলী উচ্চ বিদ্যালয়ের মাটি বিক্রির অভিযোগ অস্বীকার করে ঠিকাদারের সংবাদ সম্মেলন মনোহরগঞ্জ উপজেলা ছাত্রদলের ১৩১ সদস্যের নতুন কমিটি ঘোষণা: সভাপতি মোবারক, সম্পাদক মেহেদী মনোহরগঞ্জে আলীনকিপুর স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত অস্ত্রের মহড়ার টিকটক ভিডিও: মনোহরগঞ্জে কিশোর গ্যাং লিডার গ্রেফতার মনোহরগঞ্জে শিক্ষিকার অপসারণ দাবিতে মানববন্ধন। মনোহরগঞ্জে সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ ঝলম উত্তর ইউনিয়নকে একটি “মডেল ইউনিয়ন” হিসেব গড়তে চান আবদুল মান্নান সুমন মনোহরগঞ্জে জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা।

মনোহরগঞ্জে ইটভাটা মালিকদের মানববন্ধন

মনোহরগঞ্জ প্রতিনিধিঃ
  • প্রকাশিত: মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫
  • ১৩৫ বার পড়া হয়েছে

মনোহরগঞ্জ প্রতিনিধিঃ সারাদেশের ন্যায় কুমিল্লার মনোহরগঞ্জে ইটভাটায় মোবাইল কোর্ট, জরিমানা, ভাংচুর ও বন্ধের প্রতিবাদে প্রধান উপদেষ্টা ও বন পরিবেশ মন্ত্রণালয় বরাবর স্মারকলিপি ও মানববন্ধন করেছেন বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি মনোহরগঞ্জ উপজেলা শাখা। মঙ্গলবার উপজেলা পরিষদ চত্বরে সমিতির সভাপতি মোঃ কামাল হোসেনের নেতৃত্বে মানববন্ধনে উপজেলার ৫টি ইটভাটার মালিক ও কয়েকশ শ্রমিক অংশগ্রহণ করে। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার ফাহরিয়া ইসলামের নিকট স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে ৬টি দাবি তুলে ধরে তা বাস্তবায়নের জন্য দাবি জানানো হয়।
১। ২০১৩ সনের ইটভাটা নিয়ন্ত্রণ আইনের জিগজাগ ভাটা বৈধ পদ্ধতির উল্লেখ থাকলেও উক্ত আইনের ৮(৩)(ঙ)এবং ৮(৩)(খ) উপ-ধারায় “দুরত্ত্ব নির্দিষ্ট” করনের কারণে দেশের কিছু জিগজাগ ইটভাটার মালিকগণ ছাড়পত্র ও লাইসেন্স পাচ্ছেন না। ইতোমধ্যে পরিবেশ অধিদপ্তর হাইব্রিড ভিলন এবং টানেল কিলন এর ক্ষেত্রে নির্দিষ্ট এলাকার দূরত্ব ১০০০ মিটারের পরিবর্তে ৪০০ মিটার নির্ধারণ করেছে সুতরাং আমাদের জিগজাগ ভাটার জন্য উক্ত আইনের ৮(৩)(ঙ) ধারায় নিষিদ্ধ এলাকার দূরত্ব ৪০০ মিটার এবং আইনের ৮(৩)(খ) এ বনের দুরুত্ব ৭০০ মিটার করে লাইসেন্স ও ছাড়পত্র পাওয়ার জন্য মন্ত্রণালয় কর্তৃক পরিপত্র জারীর মাধ্যমে পরিচালনা করার সুযোগ প্রদানের আবেদন জানাচ্ছি।
২। জিগজাগ ইটভাটায় কোন প্রকার হয়রানী বা মোবাইল কোর্ট করা যাবে না, তাহা না হলে আমরা ভ্যাট, ট্যাক্স বন্ধ করে দিতে বাধ্য হবো।
৩। কোন ইটভাটা বন্ধ করতে হলে সরকারী ভাবে আর্থিক ক্ষতিপূরণ দিয়ে বন্ধ করতে হবে।
৪। মাটি কাটার জন্য ডিসির প্রত্যয়ন নেয়ার বিধান বাতিল করতে হবে।
৫। পরিবেশগত ছাড়পত্র, ডি.সি লাইসেন্স, ফায়ার সার্ভিস লাইসেন্স, ট্রেড লাইসেন্স সহ অন্যান্য কাগজপত্রাদি ইস্যু/নবায়নের সময় কেন্দ্রীয় ইট প্রস্তুতকারী মালিক সমিতির প্রত্যয়ন পত্র বাধ্যতামূলক ভাবে জমা দেয়ার বিধান করার প্রয়োজনীয় উদ্যোগ নেয়ার অনুরোধ করছি।
৬। ইটভাটাকে শিল্প হিসাবে ঘোষণা দেয়ার দাবী করছি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট