1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
মনোহরগঞ্জে জামায়াতের দিনব্যাপী রুকনদের শিক্ষাশিবির অনুষ্ঠিত বিএনপি-আওয়ামী লীগের মধ্যে ‘অলিখিত সমঝোতা’ হয়েছে-সারজিস আলম রাজধানীতে জামায়াতের ব্যতিক্রমী বৈশাখী শোভাযাত্রা ২ কোটি ৭৫ লাখ কৃষককে দেওয়া হবে ‘কৃষক কার্ড’: প্রধানমন্ত্রী কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই আমার সাথে অন্যায়ের বিচার আল্লাহর কাছে দিলাম: কনকচাঁপা মাজারে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ, পীর নিহত কলাম জুলাই বিপ্লব অস্বীকারের মানেই অনিবার্য বিপর্যয় — ড. আ ফ ম খালিদ হোসেন মায়ের পরকীয়া প্রেমিককে পিটিয়ে হত্যা ছেলে গ্রেফতার কুমিরের কুকুর ধরে নেয়ার ঘটনায় মুখ খুললেন প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

মনোহরগঞ্জে অবৈধ ইটভাটা বন্ধ করলো প্রশাসন

মনোহরগঞ্জ কুমিল্লা সংবাদদাতা: 
  • প্রকাশিত: শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১০৫ বার পড়া হয়েছে

মনোহরগঞ্জ কুমিল্লা সংবাদদাতা: 
অবৈধভাবে ইটভাটায় পোড়ানোর অভিযোগে দুটি ইটভাটা বন্ধ করে দিলো উপজেলা নির্বাহী ম্যাজিস্টেট নাসরিন। শনিবার ৮ ফেব্রুয়ারি সকালে কুমিল্লা পরিবেশ অধিদপ্তর এবং এসিল্যান্ড মনোহরগঞ্জ অভিযান চালিয়ে হাসনাবাদের মনিপুর গ্রামে মিজি ব্রিকস নামে অবৈধ ইটভাটার কাগজপত্র না থাকায় ফায়ার সার্ভিসের মাধ্যমে চুলা বন্ধ করে ইটভাটা বন্ধের সাইনবোর্ড টাঙিয়ে দেয়া হয়।

জানা যায় এর আগে মিজি ব্রিক অবৈধভাবে পরিচালনার কারণে গত ১৬ অক্টোবর পরিবেশ অধিদপ্তরের কুমিল্লা জেলা অফিসের উপ- পরিচালক মোসাব্বের হোসেন মুহাম্মদ রাজীব এর সাক্ষরিত ব্রিক ফিল্ডটির কার্যক্রম বন্ধ রাখার জন্য একটি নোটিশ জারি করেন, পরিবেশ অধিদপ্তরের নোটিশকে তোয়াক্কা না করেই চলছিলো অবৈধভাবে ইট ভাটাটি।
এর পর গত ২১ মার্চ কুমিল্লা পরিবেশ অধিদপ্তর এবং এসিল্যান্ড মনোহরগঞ্জ অভিযান চালিয়ে হাসনাবাদের মনিপুর গ্রামে মিজি ব্রিকস নামে অবৈধ এই ইটভাটার কাগজপত্র না থাকায় চিমনি গুড়িয়ে দেয়া হয়।
এছাড়া একই দিন উপজেলার লক্ষ্মণপুরের যমুনা ব্রিক্সে ইটভাটায় অভিযান চালিয়ে সেটিও বন্ধ করে লাল সাইনবোর্ড টাঙিয়ে দেয় প্রশাসন। অভিযানে মনোহরগঞ্জ ফায়ার সার্ভিস ও পুলিশের টিম সহায়তা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট