1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
সর্বশেষ :
মোটরসাইকেলে ঘোরানোর কথা বলে ৯ বছরের শিশুকে অপহরণ, নির্যাতনের পর কচুরিপানার নিচে ফেলে পালানোর অভিযোগ ডিসি সারওয়ার আলমকে পুনর্বহালের দাবি সিলেট মহানগর জামায়াতের ভোট চোর ও ডাকাতরা সংসদে দাঁড়িয়ে জামায়াত নিষিদ্ধের দাবি করতে পারে না: ড. ফয়জুল হক হাসনাবাদ ইউনিয়ন যুবদলের পক্ষ থেকে দেলোয়ার হোসেন দেনিসকে শুভেচ্ছা ও অভিনন্দন গাইবান্ধায় যুবদল নেতার হামলায় নিহত শিবির সভাপতি সাইফুল্লাহ বারীর জানাজা সম্পন্ন, এলাকায় উত্তেজনা সিংগাইরে নিখোঁজের ৬ দিন পর স্কুলছাত্রীর খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য ১২০ বছর বয়সেও জীবিকার সন্ধানে বৃদ্ধ কৃষক নারী ও শিশুদের অধিকার রক্ষায় মোমো নারী ও শিশু কল্যাণ কেন্দ্রের গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত নাথের পেটুয়া ডিগ্রি কলেজে সহকারী অধ্যাপক আব্দুল্লাহ আল বাকি স্যারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত মায়ের জন্য ওষুধ কিনতে গিয়ে শিশুকে ধর্ষণ, ফার্মেসি মালিক গ্রেপ্তার

সাদিক আব্দুল্লাহ-আমুর বাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিলো ছাত্র-জনতা

স্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৭১ বার পড়া হয়েছে

শেখ হাসিনার ভাগ্নে ও বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ ও সাবেক মন্ত্রী আমির হোসেন আমুর বাসভবনে ভাঙচুরের পর বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। বুধবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে প্রথমে নগরীর কালি বাড়ি রোডে সেরনিয়াবাত ভবন ছাত্র-জনতা বুলডেজার দিয়ে ভেঙে দেয়। পরে তারা ভেতরে প্রবেশ করে বাড়িটিতে আগুন ধরিয়ে দেয়।

সেরনিয়াবাত ভবনে আগুন ধরিয়ে দেওয়ার পর রাত দুইটার দিকে শত শত বিক্ষুব্ধ ছাত্র-জনতা সাবেক মন্ত্রী আমির হোসেন আমুর নগরীর বগুড়া রোডে বাসভবনে হামলা চালিয়ে বাড়ির আসবাবপত্র ভাঙচুর করে। পরে বাড়িটি বুলডোজার দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।

আমির হোসেন আমুর এ বাড়িটি বরিশাল নগরীর হোয়াইট হাউজ নামে সবার কাছে পরিচিত ছিলো।

বিক্ষুব্ধ ছাত্র-জনতা বলেন, দেশ ছেড়ে পালানো শেখ হাসিনা বক্তব্য দিয়ে নেতাকর্মীদের চাঙা করার চেষ্টা করছে এবং বিভিন্ন কর্মসূচি দিয়েছে। তার কর্মসূচির প্রতিবাদে ছাত্র-জনতা ভাঙচুর করেছে। দেশের সম্পদ লুট করা ফ্যাসিস্টদের অস্তিত্ব দেশ থেকে মুচে ফেলা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট