1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
সর্বশেষ :
মোটরসাইকেলে ঘোরানোর কথা বলে ৯ বছরের শিশুকে অপহরণ, নির্যাতনের পর কচুরিপানার নিচে ফেলে পালানোর অভিযোগ ডিসি সারওয়ার আলমকে পুনর্বহালের দাবি সিলেট মহানগর জামায়াতের ভোট চোর ও ডাকাতরা সংসদে দাঁড়িয়ে জামায়াত নিষিদ্ধের দাবি করতে পারে না: ড. ফয়জুল হক হাসনাবাদ ইউনিয়ন যুবদলের পক্ষ থেকে দেলোয়ার হোসেন দেনিসকে শুভেচ্ছা ও অভিনন্দন গাইবান্ধায় যুবদল নেতার হামলায় নিহত শিবির সভাপতি সাইফুল্লাহ বারীর জানাজা সম্পন্ন, এলাকায় উত্তেজনা সিংগাইরে নিখোঁজের ৬ দিন পর স্কুলছাত্রীর খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য ১২০ বছর বয়সেও জীবিকার সন্ধানে বৃদ্ধ কৃষক নারী ও শিশুদের অধিকার রক্ষায় মোমো নারী ও শিশু কল্যাণ কেন্দ্রের গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত নাথের পেটুয়া ডিগ্রি কলেজে সহকারী অধ্যাপক আব্দুল্লাহ আল বাকি স্যারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত মায়ের জন্য ওষুধ কিনতে গিয়ে শিশুকে ধর্ষণ, ফার্মেসি মালিক গ্রেপ্তার

সহজাত স্বভাব –সরদার আব্বাস উদ্দিন

এম.এ.মান্নান.মান্না:
  • প্রকাশিত: বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৮৫ বার পড়া হয়েছে
নিজের সবটুকু দিয়ে ভালোবাসতে পারি না আমি
এমনকি আমাকেও না।
তবে খুব বেশি ভালোবাসতে পারি
পারি স্বচ্ছতার পথে চলতে, সদা সত্য বলতে
সঙ্গোপনে পুষে রাখতে পারি অনুরণিত অভিমান।
এর বাইরে আর কোনো যোগ্যতা নেই আমার।
মুখোশে ঢাকা থাকে না আমার কোনো সম্পর্কই
তবুও দেখো আমরা কত দূরত্ব তৈরি করে নিয়েছি।
আমাদের যোগ্যতায়, আমাদের দায়ভারে
বাস্তবতার বেড়াজালে বন্দী হয়েছে সহজাত স্বভাব।
তুমি কি সবটুকু দিয়ে ভালোবাসো?
নিজেকে- অন্য কেউ অথবা আমাকে
স্বচ্ছতার অগ্র সৈনিক তুমি নিজের কাছেই কত অস্বচ্ছ
তোমার অভিমানেও দগ্ধ হয় কারো কারো অন্তর
হাসির আড়ালে তুমিও পরেছো সুখী মানুষের মুখোশ
সত্যের মুখোমুখি দাঁড়িয়ে বারংবার হও অশ্রুসিক্ত
এত মিল অমিলের ভিড়ে যোগ্যতা খুঁজি না আমি
যতটুকু দূরত্ব আমাদের কষ্টের কারণ হবে না-
সেটুকুই ভালোবাসার পরিসীমা মেনে লিখছি কাব্য
বাস্তবতাকে অলঙ্কার ভেবে করছি সম্পর্কের লালন।
অনির্দিষ্ট গন্তব্যের পথে আলপনা এঁকে-
এলো চুল খোঁপা করার মতো কষ্টকে সাজিয়ে রাখি,
সযতনে আগলে রাখি আমাদের সহজাত স্বভাব।
তারিখঃ ১৩.১২.২০২২ ইং

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট