1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
সর্বশেষ :
মোটরসাইকেলে ঘোরানোর কথা বলে ৯ বছরের শিশুকে অপহরণ, নির্যাতনের পর কচুরিপানার নিচে ফেলে পালানোর অভিযোগ ডিসি সারওয়ার আলমকে পুনর্বহালের দাবি সিলেট মহানগর জামায়াতের ভোট চোর ও ডাকাতরা সংসদে দাঁড়িয়ে জামায়াত নিষিদ্ধের দাবি করতে পারে না: ড. ফয়জুল হক হাসনাবাদ ইউনিয়ন যুবদলের পক্ষ থেকে দেলোয়ার হোসেন দেনিসকে শুভেচ্ছা ও অভিনন্দন গাইবান্ধায় যুবদল নেতার হামলায় নিহত শিবির সভাপতি সাইফুল্লাহ বারীর জানাজা সম্পন্ন, এলাকায় উত্তেজনা সিংগাইরে নিখোঁজের ৬ দিন পর স্কুলছাত্রীর খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য ১২০ বছর বয়সেও জীবিকার সন্ধানে বৃদ্ধ কৃষক নারী ও শিশুদের অধিকার রক্ষায় মোমো নারী ও শিশু কল্যাণ কেন্দ্রের গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত নাথের পেটুয়া ডিগ্রি কলেজে সহকারী অধ্যাপক আব্দুল্লাহ আল বাকি স্যারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত মায়ের জন্য ওষুধ কিনতে গিয়ে শিশুকে ধর্ষণ, ফার্মেসি মালিক গ্রেপ্তার

বিএনপি ও জামায়াতের মধ্যে কোনো সংঘাত নেই : দুদু

স্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত: বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫
  • ১৪৮ বার পড়া হয়েছে

বিএনপি জামায়াতের মধ্যে কোনো সংঘাত নেই বলে জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

মঙ্গলবার সন্ধ্যায় নীলফামারীর একটি রেস্টুরেন্টে জেলা বিএনপির সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

সরকারের উদ্দেশে শামসুজ্জামান দুদু বলেন, একটি ভালো নির্বাচনের জন্য প্রয়োজনীয় সময় গ্রহণ করতে হবে। যেন অতিরিক্ত সময় ব্যয় না হয়।

তিনি বলেন, দীর্ঘ আন্দোলন সংগ্রাম করে স্বৈরাচারের পতন ঘটিয়ে ফ্যাসিবাদকে তাড়িয়ে বাংলাদেশ এখন জঞ্জাল মুক্ত হওয়ার পথে রয়েছে। গ্রহণযোগ্য এবং অংশীদারিত্বমূলক নির্বাচনের মধ্যে একটি গণতান্ত্রিক সরকার দেশ পরিচালনা করবে, এই লক্ষ্য নিয়েই কাজ করছে বিএনপি।

সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি আলমগীর সরকার।

এতে প্রধান বক্তা ছিলেন বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। বিশেষ অতিথি হিসেবে বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক ও অধ্যাপক আমিনুল ইসলাম বক্তব্য রাখেন।

জেলা বিএনপির সহ-সভাপতি মোক্তার হোসেন ও সাংগঠনিক সম্পাদক শেফাউল জাহাঙ্গীর আলম শেপু সভা পরিচালনায় সভায় সাংগঠনিক কার্যক্রম তুলে ধরেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল আলম।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট