1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
শনিবার, ১৬ মে ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে মাসুদ সাঈদী নৈতিক ও মৌলিক শিক্ষাকে বাদ দিয়ে আদর্শ নাগরিক তৈরি সম্ভব নয় -অধ্যাপক জাহাঙ্গীর আলম ক্যান্সারে আক্রান্ত বাকপ্রতিবন্ধী রুচিয়া বেগমের বাঁচার আকুতি সাড়ে ৫ লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে প্রেমিকের সঙ্গে উধাও প্রবাসীর স্ত্রী জামায়াতের প্রার্থী তালিকা প্রায় চূড়ান্ত পাকিস্তানের প্রভাবশালী আলেমকে গুলি করে হত্যা রংপুরে হাজিরা দিতে এসে স্বামীর কোলে স্ত্রীর মৃত্যু অসদুপায় অবলম্বনের ফল: পূর্বধলায় ৪ পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল দুবাইয়ে মারা গেছেন সিকদার গ্রুপের এমডি রন হক সিকদার রংপুরে হত্যা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

ইজতেমার মাঠে মুসল্লিদের উপর বর্বর হামলার প্রতিবাদে নাথেরপেটুয়ায় বিশাল মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

মোঃ আলমগীর হোসেন
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
  • ১১৫ বার পড়া হয়েছে

মোঃ আলমগীর হোসেনঃ বিশ্ব ইজতেমার মাঠে গভীর রাতে ঘুমন্ত মুসল্লিদের উপর সা’দপন্থীদের বর্বর হামলা ও কয়েকজন মুসল্লিকে হত্যার প্রতিবাদে কুমিল্লার মনোহরগঞ্জে বিশাল মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় সর্বস্তরের ওলামা-মাশায়েখ ও তৌহিদী জনতা।

মঙ্গলবার কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের উপজেলার নাথেরপেটুয়ায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে স্থানীয় পুলিশ তদন্ত কেন্দ্রে স্মারকলিপি পেশ করেন বিক্ষোভকারীরা। মানববন্ধনে ও বিক্ষোভ মিছিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা শামছুল আলম, তাবলীগের মুরুব্বি মাওলানা আবু বকর, মাওলানা আবদুস সহিদ, মুফতি নজরুল ইসলাম, মাওলানা নজির আহমদ, মাওলানা মাহমুদুল হাসান, তাবলীগের জিম্মাদার মাওলানা হুমায়ুন কবির, মাওলানা জাকির হোসেন, মাওলানা লোকমান হোসাইন, প্রফেসর জাহিদ, নুরুল হক ভূঁইয়া প্রমুখ।

মানববন্ধনে বিশ্ব ইজতেমার মাঠে ঘুমন্ত মুসল্লিদের উপর সা’দপন্থীদের হামলার প্রতিবাদ জানিয়ে খুনিদের দ্রæত গ্রেফতার করে ফাঁসী দেওয়ার এবং সা’দপন্থীদের তাবলীগ নিষিদ্ধের দাবী জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট