1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ :
মনোহরগঞ্জে দৈনিক পত্রিকা সরবরাহ পুনরায় চালু হোক পরিচ্ছন্ন কর্মীদের আবাসন প্রকল্পের মালামাল চুরি, সাব-ঠিকাদার শফিক গ্রেপ্তার কুমিল্লা সাংবাদিক ফোরাম ঢাকা’র নির্বাচন ও সাধারণ সভা অনুষ্ঠিত বাংলাদেশ শারীরিক শিক্ষক সমিতি কুমিল্লা জেলা শাখার উপদেষ্টা নির্বাচিত হওয়ায় অভিনন্দন কুউক চেয়ারম্যানের সাথে মনোহরগঞ্জ উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক সরোয়ার জাহান দোলনের সৌজন্য সাক্ষাৎ কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে মনোহরগঞ্জ উপজেলা বিএনপি নেতার সৌজন্য সাক্ষাৎ মনোহরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত, আহত অন্তত ২০ শারীরিক শিক্ষক সমিতি কুমিল্লা জেলা শাখার কমিটি গঠন। মজিব সভাপতি, আনোয়ার সম্পাদক ও নুরুননবী চৌধুরী সাংগঠনিক নির্বাচিত. মনোহরগঞ্জে শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত মনোহরগঞ্জে জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে শহীদ মনিরের কবর জিয়ারত ও দোয়া মাহফিল

আগস্ট বিপ্লবীদের জাতীয় বীবের মর্যাদায় অভিষিক্ত করতে হবে – মোহাম্মদ সেলিম উদ্দিন।

স্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত: শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
  • ১১৫ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার: ক্যান্টনমেন্ট থানায় সহযোগী সদস্য ও রামপুরায় কর্মী_সম্মেলন
আমাদের শিশু, কিশোর, যুবক; আবাল-বৃদ্ধ-বনিতার যুগপৎ বিপ্লব ও ঐতিহাসিক সংগ্রামের মাধ্যমে বাংলাদেশ নতুন যুগে পদার্পণ করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন।
তিনি আজ সকাল ৮.৩০টায় রাজধানীর ঢাকা ক্যান্টনমেন্টের ইসিবি চত্বরে ক্যান্টনমেন্ট থানা জামায়াত আয়োজিত এক সহযোগি সদস্য সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
থানা আমীর আব্দুস ছাকীর সভাপতিত্বে এবং সেক্রেটারি এনামুল কবিরের পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি Dr. Rezaul Karim, সহকারি সেক্রেটারি নাজিম উদ্দীন মোল্লা ও ইয়াছিন আরাফাত ও গুলশান জোনের সহকারি পরিচালক হেদায়াতুল্লাহ। বক্তব্য রাখেন গুলশান পূর্ব থানা আমীর জিল্লুর রহমান, বনানি থানা আমীর মিজানুর রহমান খান ও ভাষানটেক থানা আমীর ডা. আহসান হাবিব প্রমুখ।
সেলিম উদ্দিন বলেন, ৫৩ বছর অতিক্রান্ত হলেও রাজনৈতিক ব্যর্থতার কারণেই আমাদের স্বাধীনতা পুরোপুরি অর্থবহ হয়ে ওঠেনি। ক্ষমতাসীনদের ধারাবাহিক ব্যর্থতার কারণেই দুর্নীতি, দুঃশাসন, অপশাসন, সুদ, ঘুষ, হত্যা, সন্ত্রাস ও নৈরাজ্যে দেশ একেবারে খাদের কিনারে এসে দাঁড়িয়েছিল। তারা জনগণের ভোট নিয়ে ছলে, বলে ও কৌশলে ক্ষমতায় গিয়ে শুধু দলবাজি, টেন্ডারবাজি ও চাঁদাবাজি করেছে। বিষয়টি আমাদের নতুন প্রজন্ম যথাযথভাবে উপলব্ধি করার কারণেই তারা এসবের বিরুদ্ধে তীব্র গণপ্রতিরোধ গড়ে তুলেছিল। তারা ‘উই ওয়ান্ট জাস্টিস’ নামের নতুন ধারার আন্দোলন সৃষ্টি করেছিল। এই আন্দোলনে সম্পৃক্ত হয়েছিল দেশের ১৮ কোটি মানুষ। সে আন্দোলনের ভিত্তিতেই সফল বিপ্লব সাধিত হয়েছিল ৫ আগস্ট। তাই এই অর্জিত বিজয়কে অর্থবহ ও স্থায়িত্ব প্রদান করতে দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি আগস্ট বিপ্লবীদের জাতীয় বীরের মর্যাদায় অভিষিক্ত করতে সরকারের প্রতি জোর দাবি জানান।
তিনি বলেন, পতিত শাসকগোষ্ঠী দেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করছে। দেশে ব্যবসা-বাণিজ্যে মন্দাভাব এবং বেকারত্ব একেবারে অসহনীয় পর্যায়ে পৌঁছেছে। মেধার অবমূল্যায়নের কারণে দেশ থেকে অবলীলায় মেধা পাচার হয়েছে। আমাদের মেধাবী সন্তানদের মেধা বহির্বিশ্বে সার্থকভাবেই কাজে লাগানো হচ্ছে। পক্ষান্তরে দুর্নীতিবাজ ও লুটেরারা দেশ থেকে অবলীলায় অর্থপাচার করে জাতীয় অর্থনীতিতে ফোকলা করে দিয়েছে। তারা নতুন প্রজন্মের মেধার মূল্যায়নের পরিবর্তে হাতে মদ, ইয়াবা ও অস্ত্র তুলে দিয়ে তাদেরকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে। দেশের শ্রমিক সমাজ জাতীয় উন্নয়নের চালিকা শক্তি হলেও তাদের কোনো মূল্যায়ন করা হয়নি। তাদের অন্ন, বস্ত্র, বাসস্থান ও চিকিৎসার সুব্যবস্থা নেই। অর্থাভাবে তারা সন্তানদের লেখাপড়াও করাতে পারে না। তাই গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় আগস্ট বিপ্লবের চেতনা ধারণ করে দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি ক্ষুধা, দারিদ্রমুক্ত ও জ্ঞানভিত্তিক বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট