1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
সর্বশেষ :
মনোহরগঞ্জে দৈনিক পত্রিকা সরবরাহ পুনরায় চালু হোক পরিচ্ছন্ন কর্মীদের আবাসন প্রকল্পের মালামাল চুরি, সাব-ঠিকাদার শফিক গ্রেপ্তার কুমিল্লা সাংবাদিক ফোরাম ঢাকা’র নির্বাচন ও সাধারণ সভা অনুষ্ঠিত বাংলাদেশ শারীরিক শিক্ষক সমিতি কুমিল্লা জেলা শাখার উপদেষ্টা নির্বাচিত হওয়ায় অভিনন্দন কুউক চেয়ারম্যানের সাথে মনোহরগঞ্জ উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক সরোয়ার জাহান দোলনের সৌজন্য সাক্ষাৎ কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে মনোহরগঞ্জ উপজেলা বিএনপি নেতার সৌজন্য সাক্ষাৎ মনোহরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত, আহত অন্তত ২০ শারীরিক শিক্ষক সমিতি কুমিল্লা জেলা শাখার কমিটি গঠন। মজিব সভাপতি, আনোয়ার সম্পাদক ও নুরুননবী চৌধুরী সাংগঠনিক নির্বাচিত. মনোহরগঞ্জে শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত মনোহরগঞ্জে জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে শহীদ মনিরের কবর জিয়ারত ও দোয়া মাহফিল

আওয়ামী লীগকে নির্বাচনে নিয়ে আসার চেষ্টা করছে বিএনপি: চরমনোই পীর

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
  • ১৮৯ বার পড়া হয়েছে

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম (চরমনোই পীর) বলেছেন, আওয়ামী লীগকে নির্বাচনে নিয়ে আসার চেষ্টা করছে বিএনপি। তারা হয়তো ভুলে গেছে আওয়ামী লীগের জুলুম ও নির্যাতনের কথা। ক্ষমতায় যাওয়ার জন্য আজ বিএনপি অন্ধ হয়ে গেছে। কিন্তু দেশের মানুষ আর আওয়ামী লীগকে এ দেশের রাজনীতিতে মেনে নিবে না।

তিনি বলেন, আওয়ামী লীগ ভারতের দালাল ছিলো না। আওয়ামী লীগ ছিলো ভারতের সরকার। আমরা দেখেছি শেখ হাসিনা ভারতে গেলে তাকে মুখ্য মন্ত্রী বলে সম্বোধন করেছেন। যে কারণে আজ তারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না।

শনিবার (২১ ডিসেম্বর) বিকালে লালমনিরহাট কালেক্টর মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশের এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

চরমনোই পীর বলেন, সংখ্যালঘুরা বাংলাদেশে যেভাবে আরামে বসবাস করে পাশের দেশ ভারতে সংখ্যালঘু মুসলমানরা কী ভালো আছে? সারা দেশে হিন্দুদের জানমালে যেন কোনো আঘাত না আসে, এ জন্য আমরা কাজ করেছিলাম। সর্বপ্রথম আমরাই ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করেছি। এটাই ইসলাম আমাদের শিখিয়েছে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের লালমনিরহাট জেলা সভাপতি হাফেজ আজহারুল ইসলামের সভাপতিত্বে বিষয় অতিথি হিসাবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা এম হাছিবুল ইসলাম, কেন্দ্রীয় শুরা সদস্য মুফতী আব্দুর রহমান কাসেমী ও শাইখুল হাদীস মুফতী ফজলুল করীম শাহারিয়া।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট