1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
সর্বশেষ :
মোটরসাইকেলে ঘোরানোর কথা বলে ৯ বছরের শিশুকে অপহরণ, নির্যাতনের পর কচুরিপানার নিচে ফেলে পালানোর অভিযোগ ডিসি সারওয়ার আলমকে পুনর্বহালের দাবি সিলেট মহানগর জামায়াতের ভোট চোর ও ডাকাতরা সংসদে দাঁড়িয়ে জামায়াত নিষিদ্ধের দাবি করতে পারে না: ড. ফয়জুল হক হাসনাবাদ ইউনিয়ন যুবদলের পক্ষ থেকে দেলোয়ার হোসেন দেনিসকে শুভেচ্ছা ও অভিনন্দন গাইবান্ধায় যুবদল নেতার হামলায় নিহত শিবির সভাপতি সাইফুল্লাহ বারীর জানাজা সম্পন্ন, এলাকায় উত্তেজনা সিংগাইরে নিখোঁজের ৬ দিন পর স্কুলছাত্রীর খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য ১২০ বছর বয়সেও জীবিকার সন্ধানে বৃদ্ধ কৃষক নারী ও শিশুদের অধিকার রক্ষায় মোমো নারী ও শিশু কল্যাণ কেন্দ্রের গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত নাথের পেটুয়া ডিগ্রি কলেজে সহকারী অধ্যাপক আব্দুল্লাহ আল বাকি স্যারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত মায়ের জন্য ওষুধ কিনতে গিয়ে শিশুকে ধর্ষণ, ফার্মেসি মালিক গ্রেপ্তার

শেখ হাসিনার সেই ‘৪০০ কোটির পিয়ন’ কি নিউইয়র্কে?

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪
  • ১৩৪ বার পড়া হয়েছে

আওয়ামী লীগের নেতা-কর্মীরা তাকে ‘পানি জাহাঙ্গীর’ হিসেবে চিনলেও তিনি নিজেকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘বিশেষ সহকারী’ হিসেবে পরিচয় দিতেন। এই জাহাঙ্গীর দুর্নীতির মাধ্যমে ৪০০ কোটি টাকার মালিক বনে যান বলে শেখ হাসিনা নিজেই তথ্য ফাঁস করেন।

যদিও সেই তথ্য ফাঁসের আগেই ‘পানি জাহাঙ্গীর’ লাপাত্তা হয়ে যান। ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পরও তার হদিস মিলছিল না। জানা গেছে, সেই জাহাঙ্গীরের খোঁজ মিলেছে। দেশে নয়, বিদেশে আছেন তিনি। প্রবাসী সাংবাদিক জুলকারনাইন সায়ের (সামি) জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের বাংলাদেশ কনস্যুলেটে দেখা গেছে তাকে।

বাংলাদেশ সময় বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) ভোরে নিজের ফেসবুক পেজে এক পোস্টে জুলকারনাইন সায়ের এ তথ্য জানান।

পোস্টে তিনি লিখেছেন, বহুল আলোচিত শেখ হাসিনার ‘পিয়ন জাহাঙ্গীর আলম’কে আজ (স্থানীয় সময় বুধবার) নিউইয়র্কের বাংলাদেশ কনস্যুলেট কার্যালয়ে বেশ কিছু ডকুমেন্ট পাওয়ার অব অ্যাটর্নি করাতে অপেক্ষমাণ দেখা যায়।

৪০০ কোটি টাকার বেশি লোপাট করে পরিবারসহ আমেরিকা পাড়ি জমানো জাহাঙ্গীর এ সময় কখনো টুপি পরে নিজের মাথাসহ পুরো মুখ ঢাকার চেষ্টা করছিলেন। কিন্তু গোপন ক্যামেরায় তিনি ঠিকই ধরা পড়ে যান বলে উল্লেখ করেন জুলকারনাইন।

অবশ্য প্রকাশিত ছবির এই ব্যক্তিই ‘পানি জাহাঙ্গীর’ কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

ছাত্র-জনতার আন্দোলন তীব্র হওয়ার আগের দিন গত ১৪ জুলাই তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীন সফর বিষয়ে সংবাদ সম্মেলন করেন। সেখানে পিএসসির এক গাড়িচালক কিভাবে অঢেল সম্পদের মালিক হলেন তা জানতে চেয়ে প্রশ্ন করা হয়।

এর জবাবে শেখ হাসিনা তখন বলেন, ‘আমার বাসার একজন পিয়ন ছিল, সেও নাকি ৪০০ কোটি টাকার মালিক! হেলিকপ্টার ছাড়া নাকি চলে না। পরে তাকে ধরা হয়েছে। খোঁজখবর নেওয়া হয়েছে। ’

এরপর আলোচনায় আসেন জাহাঙ্গীর আলম। আওয়ামী লীগ সরকারের আমলের এই দুর্নীতির চিত্র তুলে ধরে দেশজুড়ে নানা সমালোচনা হতে থাকে। সরকার তখন তার বিষয়ে অনুসন্ধান শুরু করে। জব্দ করা হয় ব্যাংক অ্যাকাউন্ট। পরে জানা যায়, জাহাঙ্গীর আলম পরিবারসহ আমেরিকায় পালিয়েছেন।

জাহাঙ্গীর গত দ্বাদশ সংসদ নির্বাচনে নোয়াখালী-১ আসন (চাটখিল-সোনাইমুড়ী) থেকে নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। নোয়াখালীর চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়নের নাহারখিল গ্রামের এ বাসিন্দা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতির পদ বাগিয়ে কোটি টাকার অবৈধ সম্পদ গড়েছেন। প্রতারণার মাধ্যমে জাহাঙ্গীর ৪০০ কোটি টাকার মালিকসহ গাড়ি-বাড়ির মালিক হয়েছেন বলে অভিযোগ পাওয়া যায়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট