1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
সর্বশেষ :
আকাশে তাকিয়ে থাকি -কোহিনূর আক্তার মনোহরগঞ্জে এনসিপির নতুন কমিটি নিয়ে অসন্তোষ, ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের দাবি মনোহরগঞ্জে আমতলী উচ্চ বিদ্যালয়ের মাটি বিক্রির অভিযোগ অস্বীকার করে ঠিকাদারের সংবাদ সম্মেলন মনোহরগঞ্জ উপজেলা ছাত্রদলের ১৩১ সদস্যের নতুন কমিটি ঘোষণা: সভাপতি মোবারক, সম্পাদক মেহেদী মনোহরগঞ্জে আলীনকিপুর স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত অস্ত্রের মহড়ার টিকটক ভিডিও: মনোহরগঞ্জে কিশোর গ্যাং লিডার গ্রেফতার মনোহরগঞ্জে শিক্ষিকার অপসারণ দাবিতে মানববন্ধন। মনোহরগঞ্জে সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ ঝলম উত্তর ইউনিয়নকে একটি “মডেল ইউনিয়ন” হিসেব গড়তে চান আবদুল মান্নান সুমন মনোহরগঞ্জে জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা।

লাকসামে দরিদ্রদের সহায়তা করল জাকাত ফাউন্ডেশন

আবু ইউসুফ মনোহরগঞ্জ কুমিল্লা সংবাদদাতা :
  • প্রকাশিত: শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪
  • ১৬৫ বার পড়া হয়েছে

আবু ইউসুফ মনোহরগঞ্জ কুমিল্লা সংবাদদাতা : কুমিল্লায় জাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় হতদরিদ্র জনগোষ্ঠীর মাঝে নগদ অর্থসহ ১০ লাখ টাকার অনুদান প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার বিকালে জেলার লাকসাম উপজেলার মোদাফফরগঞ্জের ঐতিহ্যবাহী দ্বীনি প্রতিষ্ঠান আনসারিয়া ফাউন্ডেশন কমপ্লেক্সে অনুষ্ঠিত জাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশনের বিভাগীয় সম্মেলন ‘প্রাতিষ্ঠানিক জাকাত ব্যবস্থাপনা শীর্ষক সেমিনার-২০২৪’ অনুষ্ঠানে এ অর্থ প্রদান করা হয়।
সম্মেলনে জাকাতকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার আহবান জানিয়ে নেকসাস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও লাকসামে অবস্থিত আনসারিয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং জাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উপদেষ্টা ড. রশিদ আহমদ হোসাইনী প্রধান অতিথির বক্তব্যে বলেন, জাকাত ওয়ালফেয়ার ফাউন্ডেশন জাকাতের সুষ্ঠু ও সুষম বণ্টনের জন্য কাজ করে যাচ্ছেন।
রশিদ আহমদ হোসাইনী বলেন, জাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশন মনে করে মুসলমানদের ইমান আকিদা রক্ষার জন্য জাকাতকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়া উচিত। বিত্তবানদের থেকে জাকাত সংগ্রহ করে গরিবদের মাঝের সুষ্ঠু বণ্টন নিশ্চিতকরণ একমাত্র প্রাতিষ্ঠানিকভাবেই সম্ভব।
বাংলাদেশ যাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান অব. অধ্যক্ষ মোহাম্মদ সোলায়মানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- লাকসাম পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র আলহাজ্ব আব্দুর রশিদ চৌধুরী, নাঙ্গলকোট, সদর দক্ষিণ ও লালমাই উন্নয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ইয়াসিন আরাফাত,ঢাকা ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ড. এ কে এম সৈয়দ সারওয়ার উদ্দিন সিদ্দিকী,বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ইকবাল আহমেদ ছন্দু, জাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সদস্য শরীয়াহ কাউন্সিল মুফতি হাসান বিন সিদ্দিকসহ অনেকে।
আলোচনা শেষে লাকসাম পৌরসভা ও ৮টি ইউনিয়নের ১৮০ জনের মাঝে ১২টি সেলাইমেশিন, ৩৪টি ছাগল, ১২২ জন শিক্ষার্থীকে ২ হাজার টাকা করে উপবৃত্তি প্রদান করা হয়। এছাড়াও কন্যাদায়গ্রস্থ ১৭ জনকে ১০,০০০ টাকার চেক দেওয়া হয়। পরে ৬টি জেলার আঞ্চলিক অফিসের শুভ উদ্বোধন করা হয়। এ সময় ১০টি শাখার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট