1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ :
আকাশে তাকিয়ে থাকি -কোহিনূর আক্তার মনোহরগঞ্জে এনসিপির নতুন কমিটি নিয়ে অসন্তোষ, ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের দাবি মনোহরগঞ্জে আমতলী উচ্চ বিদ্যালয়ের মাটি বিক্রির অভিযোগ অস্বীকার করে ঠিকাদারের সংবাদ সম্মেলন মনোহরগঞ্জ উপজেলা ছাত্রদলের ১৩১ সদস্যের নতুন কমিটি ঘোষণা: সভাপতি মোবারক, সম্পাদক মেহেদী মনোহরগঞ্জে আলীনকিপুর স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত অস্ত্রের মহড়ার টিকটক ভিডিও: মনোহরগঞ্জে কিশোর গ্যাং লিডার গ্রেফতার মনোহরগঞ্জে শিক্ষিকার অপসারণ দাবিতে মানববন্ধন। মনোহরগঞ্জে সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ ঝলম উত্তর ইউনিয়নকে একটি “মডেল ইউনিয়ন” হিসেব গড়তে চান আবদুল মান্নান সুমন মনোহরগঞ্জে জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা।

ভারত কি বাংলাদেশের পায়ে পাড়া দিয়ে যুদ্ধ বাজাতে চায়, প্রশ্ন ফয়জুল করীমের

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
  • ১৫৩ বার পড়া হয়েছে

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন, ‘ভারত বাংলাদেশের মানুষের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়ার ষড়যন্ত্র করছে। বৃটিশ ও পাকিস্তানিরা ষড়যন্ত্র করে টিকতে পারেনি। ভারতও কোনো ষড়যন্ত্র করে টিকতে পারবে না। বাংলাদেশ নিয়ে ভারতের বক্তব্য আন্তর্জাতিক আইনের পরিপন্থী।’

তিনি বলেন, ‘বাংলাদেশের মানুষ বৃটিশকে ভয় পায়নি। পশ্চিম পাকিস্তানের কামান ও ট্যাংক ভয় পায়নি। আর বাংলাদেশের মানুষ ভারতকে ভয় পাওয়ার প্রশ্নই আসে না।

আজ বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত গার্মেন্টস শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মুফতি ফয়জুল করীম বলেন, ‘ভারতে আমাদের উপ-হাইকমিশন আক্রমণ করা হয়েছে। বাংলাদেশের পতাকাকে অপমান করা হয়েছে। ভারতে থাকা আমাদের দেশের কূটনীতিবিদদের আক্রমণের কারণ কী? ভারত কি বাংলাদেশের পায়ে পাড়া দিয়ে যুদ্ধ বাজাতে চায়? ভারত যদি যুদ্ধ বাজাতেই চায় তবে তারা আমাদের কেমন বন্ধু? ভারত আমাদের কেমন বন্ধু তা মমতা ব্যানার্জির বক্তব্যে প্রমাণিত হয়েছে। তার বক্তব্যে শত্রুতা প্রমাণিত হয়েছে।’

শ্রমিকদের প্রসঙ্গে তিনি বলেন, ‘শ্রমের বিনিময়ে ন্যায্য মজুরি পাওয়ার জন্য শ্রমিকরা আন্দোলনে নামতে বাধ্য হচ্ছে। বৈদেশিক মুদ্রা অর্জনে গার্মেন্টস শ্রমিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ। দেশের গার্মেন্টস সেক্টর অর্থনীতির ভারসাম্য রক্ষা করে যাচ্ছে।’

‘দেশের গার্মেন্টস সেক্টর ধ্বংস করতে দেশি-বিদেশি ষড়যন্ত্র অব্যাহত আছে। একশ্রেণির অসাধু লোকেরা ঠুনকো অজুহাতে বিভিন্ন আন্দোলন করে দেশের অর্থনীতিকে পঙ্গু করার চক্রান্ত করছে।’

সংগঠনের কেন্দ্রীয় সভাপতি হারুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বক্তব্য রাখেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ আমিনুল ইসলাম, সহকারী সেক্রেটারি এইচ এমন রফিকুল ইসলাম, মুহাম্মাদ হায়দার আলী, হাফেজ শাহাদাত হোসেন প্রধানিয়া ও মুহাম্মাদ মাহবুব আলম প্রমুখ।

সম্মেলনে মুহাম্মাদ হারুন অর রশিদকে সভাপতি ও মো. ফারুক হাওলাদারকে সাধারণ সম্পাদক করে গার্মেন্টস শ্রমিক আন্দোলনের নতুন কমিটি ঘোষণা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট