1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
সর্বশেষ :
ঢাকা-১৫ আসনে জুম’আর নামাজ আদায় ও মুসল্লীদের সঙ্গে কুশল বিনিময় করলেন ডা. শফিকুর রহমান চীনে সড়ক দুর্ঘটনায় নিহত শিক্ষার্থী স্পর্শের পরিবারকে সমবেদনা জানালেন ডা. শফিকুর রহমান মনোহরগঞ্জে আওয়ামী লীগ নেতা মরহুম মোহাম্মদ আলীর বড় ছেলে আরজুর আকস্মিক মৃত্যুতে গভীর শোক বিশ্ব রক্তদাতা দিবসে রাজধানীতে বিশাল সাইকেল র‍্যালি: বাজেটে জুলাইয়ের আকাঙ্ক্ষার প্রতিফলন নেই, মন্তব্য সেলিম উদ্দিনের আদ-দ্বীনের পুরো হাসপাতাল নয়, বাতিল হয়েছে শুধু প্যাথলজি লাইসেন্স: আইনি লড়াইয়ে নামছেন ব্যারিস্টার শিশির মনির লাকসাম-মনোহরগঞ্জের উন্নয়নের অগ্রযাত্রা: চলমান কাজ দ্রুত শেষ করার তাগিদ সংসদ সদস্য আবুল কালামের মুরাদনগরে বৃক্ষরোপণ কর্মসূচি ও মাদকবিরোধী সভা অনুষ্ঠিত: ১ হাজার চারা বিতরণ ৭০০ বছরের ‘কায়েমি প্রথায়’ ডিসি-র হানা: শাহজালাল ও শাহপরান মাজারের কোটি কোটি টাকার হিসাব তলব যান্ত্রিকতার বুকে কাব্যের স্পন্দন: কবি ও ছড়াকার মোঃ রুহুল আমিন-এর জীবন-সংগ্রাম পটুয়াখালীর দশমিনায় গৃহবধূ নির্যাতনের অভিযোগ, স্বামী ও শ্বশুর আটক

বিদেশি সবাই বন্ধু কেউ প্রভু নয় : জামায়াত আমির

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪
  • ১৫৮ বার পড়া হয়েছে

বিদেশি সবাই বন্ধু কেউ প্রভু নয়’, উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‌‘আমরা একটা মর্যাদাশীল বাংলাদেশ চাই। যে বাংলাদেশ বিদেশি সবাইকে বন্ধু হিসেবে দেখবে কাউকেই প্রভু হিসেবে মেনে নেবে না। যে দিকে হাত বাড়বো সেদিকে বন্ধুর হাত পেতে চাই, কোনো আগ্রাসী হাত দেখতে চাই না।’

আজ রবিবার সকালে খুলনা মহানগরীর খানজাহান আলী থানা জামায়াত আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

খানজাহান আলী থানা জামায়াতের আমির সৈয়দ হাসান মাহমুদ টিটোর সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা ছিলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

বিশেষ অতিথি ছিলেন জামায়াত নেতা মুহাদ্দিস আব্দুল খালেক, মাওলানা এমরান হুসাইন, মাওলানা আবুল কালাম আজাদ, অধ্যাপক মাহ্ফুজুর রহমান, অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম।

জামায়াত আমির বলেন, ‘আমরা সুশৃঙ্খল শান্তিপ্রিয় বাংলাদেশ কামনা করলেও কেউ কেউ আছে আমাদেরকে এক মিনিটও শান্তিতে থাকতে দিতে চায় না। আমাদের শান্তি কেড়ে নিতে চায়। তাই আমাদের আকাশে মাঝে মাঝে কালো মেঘ, আবার কখনো কালো শকুনের ছায়া দেখা যায়। আমাদের এ ব্যাপারে চৌকস দৃষ্টি দিয়ে খেয়াল রাখতে হবে।’

দলীয় কর্মিদের উদ্দেশ্য করে তিনি বলেন, ‘জ্ঞানের আলোয় নিজেদের সমৃদ্ধ করতে হবে। কল্যাণের দাওয়াত মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে দিতে হবে। মানুষের বিপদে বন্ধু হয়ে পাশে দাঁড়াতে হবে। মানুষের মধ্যে আশা জাগাতে হবে, যে এ সমাজের উত্থান সম্ভব। এটাকে একটা শ্রেষ্ট জাতি হিসেবে দেশ হিসেবে গড়ে তোলা সম্ভব।’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট