1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
সর্বশেষ :
জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে মনোহরগঞ্জে জামায়াতের গণমিছিল ও সমাবেশ ছাত্রদলের হামলায় জকসু ভিপিসহ শিবির-ছাত্রশক্তির বেশ কয়েকজন আহত মির্জাপুর পূর্ব ৮নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে সামাজিক অবক্ষয় রোধে জরুরি পরামর্শ সভা ভ্রমণ কাহিনী: পদ্মা পারে আনন্দ ভ্রমণ –আব্দুস সাত্তার সুমন সময় –মুক্তা পারভীন কক্সবাজার ইনানী বিচে ‘কুমিল্লা কবি পরিষদ’-এর আনন্দ ভ্রমণ ও সম্মাননা স্মারক বিতরণ পাবনার মোঃ হাবিবুর রহমান (শুভ)-কে শতরূপা মানবিক উন্নয়ন ফাউন্ডেশনের চিকিৎসা সহায়তা ইলোরা আন্তর্জাতিক সাহিত্য কাননের উদ্যোগে ‘বর্ষার কবিতা পাঠ ও আলোচনা অনুষ্ঠান’ অনুষ্ঠিত আলীনকিপুর স্কুল অ্যান্ড কলেজে অর্ধবার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত কৃষিমন্ত্রীকে বিএফএ’র নবনির্বাচিত কমিটির ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময়

গণঅভ্যুত্থানে হতাহতদের জন্য তিন জুমা সারা দেশে দোয়া

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ১১ নভেম্বর, ২০২৪
  • ১৪৯ বার পড়া হয়েছে

গণঅভ্যুত্থানে হতাহতদের জন্য আগামী তিন শুক্রবার দেশের সব মসজিদে জুমার নামাজের পর মোনাজাতের আহ্বান জানিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।

আজ সোমবার ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবুবকর সিদ্দীকের পাঠানো বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

এতে বলা হয়েছে, গণঅভ্যুত্থানে শহীদদের রুহের মাগফেরাত এবং আহত ও অসুস্থদের সুস্থতা কামনায় ১৫, ২২ ও ২৯ নভেম্বর দেশের সব মসজিদে বাদ জুমা দোয়া ও মোনাজাতের সিদ্ধান্ত নিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।

 

উল্লেখ্য, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ৭৩৭ জন শহীদের ব্যাপারে নিশ্চিত হতে পেরেছে সরকার। মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির (এইচআরএসএস) তথ্যমতে, অভ্যুত্থানে নিহতের সংখ্যা ৮৭৫। তবে বৈষম্যবিরোধী আন্দোলনের স্বাস্থ্যবিষয়ক উপকমিটি এবং জাতীয় নাগরিক কমিটির দাবি, আন্দোলনে কমপক্ষে ১ হাজার ৫৮১ জনের মৃত্যু হয়েছে।

হতাহতদের তালিকা প্রণয়ন করতে সরকার টাস্কফোর্স কমিটি গঠন করেছে। তাদের সহায়তা করছে বৈষম্যবিরোধীদের স্বাস্থ্যবিষয়ক উপকমিটি। তারা কেউই নির্দিষ্ট করে বলতে পারেনি, ঠিক কবে তালিকা চূড়ান্ত হবে। বিশ্লেষকরা বলছেন, অগ্রাধিকারের ভিত্তিতে এই তালিকা চূড়ান্ত করা উচিত।

সরকারি হিসাবে অভ্যুত্থানে আহতের সংখ্যা প্রায় ২৩ হাজারের মতো। এইচআরএসএস বলছে, এই সংখ্যা ৩০ হাজার। আর বৈষম্যবিরোধীদের স্বাস্থ্যবিষয়ক উপকমিটির দাবি, আন্দোলনে আহত হয়েছেন ৩১ হাজারের বেশি মানুষ। সরকারি হিসাবে গুরুতর আহত প্রায় ৮০০ জন। তাদের মধ্যে চোখ হারিয়েছেন ৪০০ জন। দুটি চোখই হারিয়েছেন ৩৫ জন। আবার কারও অঙ্গহানি হয়েছে, কারও কাটা গেছে হাত অথবা পা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট