1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
সর্বশেষ :
মনোহরগঞ্জ উপজেলা সাংবাদিক সমিতির কক্সবাজার আনন্দ ভ্রমণ ও পথসভা অনুষ্ঠিত ঢাকা মহানগরী উত্তরে যুব বিভাগের পরিচ্ছন্নতা অভিযান সম্পন্ন মনোহরগঞ্জে সড়কে বসছে পশুর হাট-কাঁচা বাজার হাসনাবাদ এ হাকিম দাখিল মাদ্রাসায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত টঙ্গী-আব্দুল্লাহপুর সংযোগ সেতুতে চাঁদাবাজির রাজত্ব: ভোল পাল্টে ফুটপাত নিয়ন্ত্রণে ক্যাসেট শামীম মনোহরগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে ৫ মাদকসেবী গ্রেপ্তার শ্রাবণে বাদল নামে –মুক্তা পারভীন লাকসামে জামায়াতের ওয়ার্ড প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত ঢাকার কচিকাঁচায় ‘শ্রাবণের শব্দ সুর সুধা’ উৎসব ও কবি ড. এস এম শাহনূরের জন্মোৎসব অনুষ্ঠিত মনোহরগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

মনোহরগঞ্জে সংসদ সচিবালয় সচিব আনোয়ার উল্লাহকে সংবর্ধনা

আবু ইউসুফ :
  • প্রকাশিত: রবিবার, ১০ নভেম্বর, ২০২৪
  • ১৫৩ বার পড়া হয়েছে

আবু ইউসুফ : কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার বড় কেশতলা গ্রামের কৃতী সন্তান, বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব মোঃ আনোয়ার উল্লাকে সংবর্ধনা দিয়েছে মনোহরগঞ্জ উপজেলার বড় কেশতলা গ্রামবাসী ও বড় কেশতলা উচ্চ বিদ্যালয়ের সাবেক ছাত্র ছাত্রীরা। ৯ নভেম্বর বড় কেশতলা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সচিবালয়ের সচিব মোঃ আনোয়ার উল্লাহ এফসিএমএ, প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন এ মাটির সন্তান আমি, এই স্কুল প্রাঙ্গণে আমার বেড়ে ওঠা, আপনাদের দোয়া আর ভালোবাসায় আমি আজ প্রতিষ্ঠিত। অবহেলিত এলাকার উন্নয়নে আমার সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মামটেক্স গ্রুপের এমডি বিশিষ্ট রাজনীতিবিদ মোবারক উল্লাহ মজুমদার। বিশেষ অতিথির বক্তব্যে তিনি বলেন আমাদের আগামী প্রজন্মকে, আনোয়ার উল্লাহ এফসিএমএর মতো গড়ে তুলতে হবে, সেজন্য ভারত আর আওয়ামী নাচ আর আলু ভর্তা শেখানোকে বিদায় জানাতে হবে। শিক্ষকরা আরো আন্তরিক হয়ে পাঠদান করাতে হবে। প্রয়োজনে সময়োপযোগী শিক্ষা দানে শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে তবে আমাদের সন্তানরা প্রত্যেকেই একজন আনোয়ার উল্লাহ হয়ে উঠবে। আমাদের শিক্ষা ব্যবস্থা ঢেলে সাজাতে হবে। সৈয়দ আহমদ মোল্লার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ফাহরিয়া ইসলাম, বাংলাদেশ নাগরিক অধিকার ফোরামের সভাপতি শাহনাজ আক্তার রানুসহ বিশিষ্ট ব্যক্তিরা। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের কর্মকর্তাসহ এলাকার বিশিষ্টজনেরা। অনুষ্ঠান শেষে সচিবকে মনোহরগঞ্জ প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট