1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
আকাশে তাকিয়ে থাকি -কোহিনূর আক্তার মনোহরগঞ্জে এনসিপির নতুন কমিটি নিয়ে অসন্তোষ, ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের দাবি মনোহরগঞ্জে আমতলী উচ্চ বিদ্যালয়ের মাটি বিক্রির অভিযোগ অস্বীকার করে ঠিকাদারের সংবাদ সম্মেলন মনোহরগঞ্জ উপজেলা ছাত্রদলের ১৩১ সদস্যের নতুন কমিটি ঘোষণা: সভাপতি মোবারক, সম্পাদক মেহেদী মনোহরগঞ্জে আলীনকিপুর স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত অস্ত্রের মহড়ার টিকটক ভিডিও: মনোহরগঞ্জে কিশোর গ্যাং লিডার গ্রেফতার মনোহরগঞ্জে শিক্ষিকার অপসারণ দাবিতে মানববন্ধন। মনোহরগঞ্জে সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ ঝলম উত্তর ইউনিয়নকে একটি “মডেল ইউনিয়ন” হিসেব গড়তে চান আবদুল মান্নান সুমন মনোহরগঞ্জে জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা।

মনোহরগঞ্জের মৈশাতুয়ায় বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত

আবু ইউসুফ :
  • প্রকাশিত: রবিবার, ১০ নভেম্বর, ২০২৪
  • ১৭৮ বার পড়া হয়েছে

আবু ইউসুফ : কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার মৈশাতুয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়ন ও সাংগঠনিক কার্যক্রমে গতিশীলতা আনার লক্ষে এই কর্মী সমাবেশ করেন। শনিবার (৯ নভেম্বর) ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোঃ বিল্লাল হোসেনের সভাপতিত্বে নীলকান্ত সরকারী ডিগ্রী কলেজ মাঠে আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির আহ্বায়ক শাহ সুলতান খোকন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক সরওয়ার জাহান ভূঁইয়া দোলন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক প্রফেসর আলী মর্তুজা ভূঁইয়া, এসএম মুনসুর, মনজুরুল আলম মজনু, আবদুল মুনাফ চেয়ারম্যান। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের আহ্বায়ক রহমত উল্লাহ জিকু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বাহার আলম মজুমদার, যুবদল সদস্য সচিব আমান উল্লাহ চৌধুরী, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আনোয়ার হোসেন মোহন, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি ছিদ্দিকুর রহমান, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম জুয়েল, মোবারক হোসেন।

ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জিএম আহসান উল্লাহ ও ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম ভূঁইয়ার যৌথ সঞ্চালনায় কর্মী সমাবেশে আরো বক্তব্য রাখেন মৈশাতুয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন ভূঁইয়া, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আবদুল মান্নান, ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল হোসেন। এসময় কর্মী সমাবেশে উপস্থিত ছিলেন মনোহরগঞ্জ উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক আলী আক্কাস, উপজেলা মৎস্যজীবি দলের আহ্বায়ক অজি উল্লাহ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান, মিজানুর রহমান, ইউনিয়ন যুবদলের সদস্য সচিব শরীফুল ইসলাম, উপজেলা ছাত্রদল নেতা মোবারক হোসেন বিল্লাল, নুর মোহাম্মদ মেহেদী, নাদিম মাহমুদ, নজরুল ইসলাম সুজনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট