1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
শনিবার, ১৬ মে ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে মাসুদ সাঈদী নৈতিক ও মৌলিক শিক্ষাকে বাদ দিয়ে আদর্শ নাগরিক তৈরি সম্ভব নয় -অধ্যাপক জাহাঙ্গীর আলম ক্যান্সারে আক্রান্ত বাকপ্রতিবন্ধী রুচিয়া বেগমের বাঁচার আকুতি সাড়ে ৫ লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে প্রেমিকের সঙ্গে উধাও প্রবাসীর স্ত্রী জামায়াতের প্রার্থী তালিকা প্রায় চূড়ান্ত পাকিস্তানের প্রভাবশালী আলেমকে গুলি করে হত্যা রংপুরে হাজিরা দিতে এসে স্বামীর কোলে স্ত্রীর মৃত্যু অসদুপায় অবলম্বনের ফল: পূর্বধলায় ৪ পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল দুবাইয়ে মারা গেছেন সিকদার গ্রুপের এমডি রন হক সিকদার রংপুরে হত্যা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

লাকসামে মিথ্যা মামলায় যুবদল নেতা রকি-সাকিল জেলহাজতে

স্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত: শনিবার, ৯ নভেম্বর, ২০২৪
  • ১২২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: কুমিল্লার লাকসামে একটি মিথ্যা মামলায় আদালতে আত্মসমর্পণ করতে গিয়ে বিজ্ঞ আদালত জামিন না দিয়ে জেলা যুবদল নেতা সাইমুন রহমান রকি ও সাঈদ হাসান সাকিল কে কারাগারে প্রেরণ করেন। দুই যুবদল নেতার মুক্তির দাবীতে এলাকায় প্রতিনিয়ত বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল অব্যাহত রয়েছে।
জানা যায়, ২০২৩ সালে লাকসাম দক্ষিণ বাইপাস এলাকায় একটি রাজনৈতিক ঝামেলা নিয়ে মিথ্যা মামলা ঘিরে জেলা যুবদল নেতা সাইমুন রহমান রকি, সাঈদ হাসান সাকিল, লাকসাম প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক মশিউর রহমান সেলিম সহ স্থানীয় বিএনপির একাধিক নেতার নামে লাকসাম থানায় একটি মিথ্যা মামলা দায়ের করে যা স্থানীয় বিএনপিকে ধ্বংস করার লক্ষ্যে এ মামলাটি সাবেক বাকশালী সরকার হাতিয়ার হিসাবে ব্যবহার করে।
এ মামলায় তাৎক্ষনিক ৫ জন আসামী হাইকোর্ট থেকে জামিন নিয়ে নেয় এবং পরক্ষনে আইনের প্রতি শ্রদ্ধাশিল হয়ে জেলা যুবদল নেতা ১নং আসামী সাইমুন রহমান রকি ও ২নং আসামী সাঈদ হাসান সাকিলও মহামান্য হাইকোর্ট থেকে অস্থায়ী জামিন নিয়ে গত বৃহস্পতিবার নিম্ম আদালতে হাজির হয়ে জামিন নিতে গিয়ে বিজ্ঞ আদালত তাদের দু’জনকে জামিন না দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এ নিয়ে এলাকার রাজনৈতিক মহলে ক্ষোভ বিরাজ করছে এবং অবিলম্বে তাদের দু’জনের মুক্তি দাবী করছে এলাকাবাসী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট