1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
রবিবার, ০৭ জুন ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
সর্বশেষ :
মৌলভীবাজারে শিশু বলাৎকারের লোমহর্ষক ঘটনা: সিলেটে পালানোর পর জনতা-পুলিশের যৌথ অ্যাকশনে আটক ২ রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় আসামি সোহেল-স্বপ্নার ফাঁসির রায় শিল্পকলা একাডেমিতে মাটির সুর-এর “রৌদ্রছায়ার কাব্যসন্ধ্যা” সফলভাবে সম্পন্ন লুক্রেশিয়া…..সাদ্দাম বিশ্বাস ইসলামী ব্যাংক নিয়ে টানাটানি করার সুযোগ দেওয়া হবে না: ডা. শফিকুর রহমান মায়ের প্রতি অবহেলা: যুগ্মসচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্যাহার মনোহরগঞ্জে হুমায়ুন কবির ব্রাদার্স ফোরামের উদ্যোগে ‘ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান’ অনুষ্ঠিত বাসার গেটে চাপাতি ঠেকিয়ে ছিনতাই, ভিডিও ভাইরালের পর গ্রেপ্তার ১ স্কুলছাত্রীকে ফিল্মি স্টাইলে বাড়ি থেকে তুলে নেয়ার ভিডিও ভাইরাল ঘুমের ওষুধ খেয়ে হাসপাতালে অভিনেত্রী!

হাসিনার দুঃশাসনের কারণে ছাত্রলীগ আজ নিষিদ্ধ: মাসুদ সাঈদী

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪
  • ১৫৯ বার পড়া হয়েছে

শেখ হাসিনার সরকার পতনের মূল কারণ দুঃশাসন ও নির্যাতন। তার দুঃশাসনের কারণে ছাত্রলীগ আজ নিষিদ্ধ হয়েছে বলে মন্তব্য করেছেন পিরোজপুর ১ আসনের জামায়াত মনোনীত প্রার্থী মাসুদ বিন সাঈদী। শুক্রবার সন্ধ্যায় পিরোজপুর প্রেসক্লাবে কর্মরত প্রিন্ট ও ইলেট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

প্রেসক্লাব সভাপতি রেজাউল ইসলাম শামিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম তানভীর আহমেদের সঞ্চালনায় এ সভায় তিনি আরো বলেন, বাংলাদেশে ১৮ কোটি মানুষ, কিন্তু দেশ শাসন করে মুষ্টিমেয় কিছু মানুষ। আর সেই সকল মুষ্টিমেয় মানুষের দুর্নীতি করার কারণে, দেশকে বিভাজনের পথে ঠেলে দেয়ার কারণে, দেশের সম্পদ বিদেশে পাচার করার কারণে আজকে আমরা ধুকে ধুকে মরছি।

তিনি বলেন, বাংলাদেশে সম্পদের কোনো অভাব নেই। আমাদের সবচেয়ে বড় সম্পদ মানবসম্পদ। ১৮ কোটি মানুষ ৩৬ কোটি হাত, কিন্তু আমরা তার যথাযোগ্য ব্যবহার করতে পারছি না। কারণ আমাদের মাথায় পচন ধরার কারণে শরীরও প্যারালাইসড হয়ে যাচ্ছে। যারা দেশের শাসন ব্যবস্থায় ছিলেন তারা যদি দেশটাকে নিজেদের পৈত্রিক সম্পত্তি বা নিজেকে দেশের শাসক না ভেবে জনগণের সেবক মনে করতেন তাহলে দেশের অবস্থা এমন হতো না।

 

পিরোজপুরের উন্নয়ন প্রসঙ্গে মাসুদ সাঈদী আরো বলেন, বিগত ১৫-১৬ বছরে এই এলাকায় তিনজন জাদরেল এমপি ও সরকারের গুরুত্বপূর্ণ ২ জন মন্ত্রী থাকলেও এলাকার মানুষের জন্য দৃশ্যমান কোনো উন্নয়নই করেননি। বিগত দিনে পিরোজপুরের যা কিছু উন্নয়ন হয়েছিল আমার বাবা দুইবারের এমপি আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীর সময়ই।

এ সময় তিনি বলেন, আগামী নির্বাচনে যদি আমি সংসদ সদস্য নির্বাচিত হতে পারি, তবে প্রশাসনের তোষামুদি না করে জনগণের এবং সাংবাদিকদের সাথে সমন্বয় করে সবার সহযোগিতা নিয়ে আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য সুন্দর পিরোজপুর গড়ে তুলবো। কেননা সাংবাদিকরা সব সময় সহায়ক শক্তি হিসাবে কাজ করে থাকে। সকলের ভুলত্রুটি তারাই পারে মানুষের সামনে তুলে ধরতে।

মতবিনিময় সভায় প্রেসক্লাবের কর্মরত সাংবাদিক, জেলা ছাত্রশিবির সভাপতি মেহেদী হাসান ও জেলা জামায়াতের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট