1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
সর্বশেষ :
আকাশে তাকিয়ে থাকি -কোহিনূর আক্তার মনোহরগঞ্জে এনসিপির নতুন কমিটি নিয়ে অসন্তোষ, ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের দাবি মনোহরগঞ্জে আমতলী উচ্চ বিদ্যালয়ের মাটি বিক্রির অভিযোগ অস্বীকার করে ঠিকাদারের সংবাদ সম্মেলন মনোহরগঞ্জ উপজেলা ছাত্রদলের ১৩১ সদস্যের নতুন কমিটি ঘোষণা: সভাপতি মোবারক, সম্পাদক মেহেদী মনোহরগঞ্জে আলীনকিপুর স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত অস্ত্রের মহড়ার টিকটক ভিডিও: মনোহরগঞ্জে কিশোর গ্যাং লিডার গ্রেফতার মনোহরগঞ্জে শিক্ষিকার অপসারণ দাবিতে মানববন্ধন। মনোহরগঞ্জে সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ ঝলম উত্তর ইউনিয়নকে একটি “মডেল ইউনিয়ন” হিসেব গড়তে চান আবদুল মান্নান সুমন মনোহরগঞ্জে জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা।

লাকসামে কিশোরকন্ঠ মেধাবৃত্তি পরীক্ষা- ২০২৪ ’অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪
  • ১৬২ বার পড়া হয়েছে
ষ্টাপ রিপোর্টার: কিশোরকন্ঠ ফাউন্ডেশন কুমিল্লা( দক্ষিণ) জেলার উদ্যোগে কুমিল্লার জনপ্রিয় মেধা বৃত্তি ‘কিশোরকন্ঠ মেধাবৃত্তিপরীক্ষা-২০২৪’ অনুষ্ঠিত হয়েছে।
আজ ৮ ই নভেম্বর (শুক্রবার) কুমিল্লা (দক্ষিণ) জেলার ৭ টি স্বনামধন্য প্রতিষ্ঠান লাকসাম গাজীমুড়া কামিল মাদ্রাসা, মুদাফফরগঞ্জ আলী নওয়াব স্কুল এন্ড কলেজ, মনোহরগঞ্জ ফাজিল মাদ্রাসা, নাথেরপেটুয়া ডিগ্রি কলেজ, নাঙ্গলকোটের এ আর মডেল স্কুল এবং মন্তলী স্কুল এন্ড কলেজ কেন্দ্রে একযোগে উক্ত মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। উক্ত মেধাবৃত্তি পরীক্ষায় লাকসাম- মনোহরগঞ্জ এবং নাঙ্গলকোট উপজেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসার ৪র্থ শ্রেণী থেকে ১০ম শ্রেণীর ৪ হাজার অধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।
শুক্রবার সকাল থেকেই প্রতিটি পরীক্ষা কেন্দ্রে শিক্ষার্থী ও অভিভাবকদের প্রাণবন্ত উপস্থিতিতে পরিক্ষা কেন্দ্রগুলোতে উৎসবের আমেজ তৈরি হয়। আগত শিক্ষকমণ্ডলী ও অভিভাবকবৃন্দ এ বৃত্তি পরিক্ষার বিষয়ে সন্তোষ প্রকাশ করেন এবং কিশোরকন্ঠ পাঠক ফোরামের প্রশংসা করেন। অভিভাবকরা জানান, শিক্ষার্থীদের মেধা বিকাশ করার জন্য এধরণের জ্ঞানমূলক আয়োজন আরো বেশী পরিমাণে বাস্তবায়ন করা হলে শিক্ষার্থীরা পড়ালেখায় মনোযোগী ও প্রতিযোগী হবে।
মেধাবৃত্তি শুরু হওয়ার পর কেন্দ্র পরিদর্শন করেন কিশোরকন্ঠ ফাউন্ডেশনের কেন্দ্রীয় উপদেষ্টা মোঃ সফিউল্লাহ্, ও কিশোরকন্ঠ ফাউন্ডেশন কুমিল্লা (দক্ষিণ) জেলা চেয়ারম্যান মু. নজরুল ইসলাম ,ভাইস চেয়ারম্যান জাহিদুল ইসলাম। মেধাবৃত্তি পরীক্ষায় আরো উপস্থিত ছিলেন উপদেষ্টা জয়নাল আবেদীন পাটোয়ারী , জোবায়ের ফয়সাল,আমিমুল এহসান, জাহিদুল ইসলাম, ইয়াকুব হোসেন রিফাত প্রমুখ৷

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট