1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
রবিবার, ০৭ জুন ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ :
লুক্রেশিয়া…..সাদ্দাম বিশ্বাস ইসলামী ব্যাংক নিয়ে টানাটানি করার সুযোগ দেওয়া হবে না: ডা. শফিকুর রহমান মায়ের প্রতি অবহেলা: যুগ্মসচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্যাহার মনোহরগঞ্জে হুমায়ুন কবির ব্রাদার্স ফোরামের উদ্যোগে ‘ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান’ অনুষ্ঠিত বাসার গেটে চাপাতি ঠেকিয়ে ছিনতাই, ভিডিও ভাইরালের পর গ্রেপ্তার ১ স্কুলছাত্রীকে ফিল্মি স্টাইলে বাড়ি থেকে তুলে নেয়ার ভিডিও ভাইরাল ঘুমের ওষুধ খেয়ে হাসপাতালে অভিনেত্রী! ঈদ নাটক নিয়ে সমালোচনা-আলোচনা ​ জীবন যখন ইবাদত  ​– ফিরোজ আলম লাকসামের জনমানুষের নেতা বদিউল আলম সুজন: আন্দোলন, মহামারী ও আধুনিক নগর গড়ার এক অনন্য কারিগর

কসবায় জামায়াতের গণসমাবেশ, গণহত্যাকারীদের বিচারের দাবি

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪
  • ১৫৪ বার পড়া হয়েছে

২০০৬ সালের ২৮ অক্টোবর, ২০০৯ সালের পিলখানা, ৫ মে ২০১৩ সালের শাপলা চত্বরে এবং ২০২৪ সালের জুলাই মাসে গণহত্যাকারীদের বিচারের দাবিতে কসবায় গণসমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

মঙ্গলবার (৫ নভেম্বর) কসবা উপজেলা বায়েক ইউনিয়নের উদ্যোগে নয়নপুর বাজারে এই সমাবেশ করেছে।

এই গণসমাবেশে ইউনিয়ন সভাপতি আলী আশরাফের সভাপতিত্বে এবং নুরে আলম সিদ্দীকি ও জহিরুল ইসলামের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও বি-বাড়ীয়া জেলা আমীর গোলাম ফারুক।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বি-বাড়িয়া জেলা জামায়াতের নায়েবে আমীর কাজী ইয়াকুব আলী, ঢাকা মহানগরী উত্তর জামায়াতের  প্রচার-মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকার, জেলা জামায়াতের প্রচার সম্পাদক কাজী সিরাজুল ইসলাম।

গণসমাবেশে বক্তব্য রাখেন বি-বাড়ীয়া জেলা শিবির সভাপতি আতিকুল ইসলাম, উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ ফরিদ উদ্দিন, সেক্রেটারি শিবলী নোমানী,সাবেক শিবির সভাপতি নুরুল আমিন, গোলাম সারওয়ার, মাসুদুর রহমান, শিবির সভাপতি সাইফুল্লাহ আল আরিফ, সেক্রেটারি জাহিদ হাসান, জামায়াত নেতা জামাল মিয়া,হুমায়ুন কবির প্রমুখ।

সমাবেশে নেতৃবৃন্দ বলেন, আওয়ামী লীগের সময়টা ছিলো আইয়ামে জাহিলিয়াতের মতো। ১৭টি বছর তারা গণহত্যা চালিয়ে মানব সভ্যতার ইতিহাসে এক ঘৃণিত অধ্যায়ের সৃষ্টি করেছে। অবিলম্বে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট