1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
পরিচ্ছন্ন কর্মীদের আবাসন প্রকল্পের মালামাল চুরি, সাব-ঠিকাদার শফিক গ্রেপ্তার কুমিল্লা সাংবাদিক ফোরাম ঢাকা’র নির্বাচন ও সাধারণ সভা অনুষ্ঠিত বাংলাদেশ শারীরিক শিক্ষক সমিতি কুমিল্লা জেলা শাখার উপদেষ্টা নির্বাচিত হওয়ায় অভিনন্দন কুউক চেয়ারম্যানের সাথে মনোহরগঞ্জ উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক সরোয়ার জাহান দোলনের সৌজন্য সাক্ষাৎ কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে মনোহরগঞ্জ উপজেলা বিএনপি নেতার সৌজন্য সাক্ষাৎ মনোহরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত, আহত অন্তত ২০ শারীরিক শিক্ষক সমিতি কুমিল্লা জেলা শাখার কমিটি গঠন। মজিব সভাপতি, আনোয়ার সম্পাদক ও নুরুননবী চৌধুরী সাংগঠনিক নির্বাচিত. মনোহরগঞ্জে শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত মনোহরগঞ্জে জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে শহীদ মনিরের কবর জিয়ারত ও দোয়া মাহফিল ঢাকা-১৫ আসনের জনদুর্ভোগ নিরসনে নাগরিক সমাবেশ ও কার্যক্রম পরিদর্শন করলেন আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান, প্রতিমন্ত্রী মীর শাহে আলম ও ডিএনসিসি প্রশাসক

ডেমরা-যাত্রাবাড়ী এলাকায় সন্ত্রাসীদের কোনো জায়গা হবে না: নবীউল্লাহ নবী

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
  • ১৩৯ বার পড়া হয়েছে

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ নবীউল্লাহ নবী বলেছেন, আওয়ামী লীগ সন্ত্রাসী কার্যক্রম বা কোনো ধরনের নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলে, তা কঠোরভাবে প্রতিহত করা হবে। ডেমরা-যাত্রাবাড়ী এলাকায় সন্ত্রাসীদের কোনো জায়গা হবে না।

তিনি রবিবার যাত্রাবাড়ী থানার ৪৯ নম্বর ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

নবীউল্লাহ নবী বলেন, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে আমাদের নেতা তারেক রহমানের নির্দেশে আমরা যাত্রাবাড়ীতে প্রতিরোধ গড়ে তুলেছি। প্রতিনিয়ত তিনি খোঁজ খবর নিয়েছেন। আন্দোলন চালিয়ে যেতে সবাইকে উদ্বুদ্ধ করেছি। স্বৈরাচার হাসিনার পতন ত্বরান্বিত করতে যাত্রাবাড়ীতে আমাদের অসংখ্য নেতাকর্মী জীবন দিয়েছে। ছাত্র-জনতার রক্তে ভিজেছে যাত্রাবাড়ী। আমাদের অনেক দলীয় নেতাকর্মী প্রাণ দিয়েছেন। শতশত শহীদের রক্তের বিনিময়ে ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের মধ্যদিয়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। এখানে ফ্যাসিস্টদের দোষরদের কোনো ঠাই হবে না।

 

কর্মীসভায় বিশেষ অতিথি ছিলেন যাত্রাবাড়ী থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ৪৯ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিল আলহাজ বাদল সরদার।

উপস্থিত ছিলেন বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের সদস্য জামশেদুল আলম শ্যামল, কৃষক দল ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব মীর হাসান কামাল তাপস।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৪৯ নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক মোসলেউদ্দিন আহমেদ। সঞ্চালনা করেন ৪৯ নং ওয়ার্ড বিএনপির সদস্য সচিব মো. সাইফুল ইসলাম বাদল।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট