1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
রবিবার, ০৭ জুন ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
সর্বশেষ :
মৌলভীবাজারে শিশু বলাৎকারের লোমহর্ষক ঘটনা: সিলেটে পালানোর পর জনতা-পুলিশের যৌথ অ্যাকশনে আটক ২ রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় আসামি সোহেল-স্বপ্নার ফাঁসির রায় শিল্পকলা একাডেমিতে মাটির সুর-এর “রৌদ্রছায়ার কাব্যসন্ধ্যা” সফলভাবে সম্পন্ন লুক্রেশিয়া…..সাদ্দাম বিশ্বাস ইসলামী ব্যাংক নিয়ে টানাটানি করার সুযোগ দেওয়া হবে না: ডা. শফিকুর রহমান মায়ের প্রতি অবহেলা: যুগ্মসচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্যাহার মনোহরগঞ্জে হুমায়ুন কবির ব্রাদার্স ফোরামের উদ্যোগে ‘ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান’ অনুষ্ঠিত বাসার গেটে চাপাতি ঠেকিয়ে ছিনতাই, ভিডিও ভাইরালের পর গ্রেপ্তার ১ স্কুলছাত্রীকে ফিল্মি স্টাইলে বাড়ি থেকে তুলে নেয়ার ভিডিও ভাইরাল ঘুমের ওষুধ খেয়ে হাসপাতালে অভিনেত্রী!

নির্বাচিত সরকার পুনঃপ্রতিষ্ঠাই এখন সময়ের দাবি: নজরুল ইসলাম

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪
  • ১২২ বার পড়া হয়েছে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ১৬ বছরের দীর্ঘ লড়াই এবং শেষ পর্যন্ত জুলাই-আগস্টের যে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা একটা পূরণ হয়েছে সেটা হলো ফ্যাসিবাদের পতন হয়েছে। কিন্তু আরেকটা আকাঙ্ক্ষা হলো গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠা। এমনভাবে সেই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা যাতে করে সেই গণতন্ত্র কেউ জনগণের বিপক্ষে কাজে না লাগাতে পারে। প্রকৃত গণতন্ত্র, জনগণের গণতন্ত্র সেরকম একটা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যে যে সংস্কার যেখানে করা দরকার যত দ্রুত সেটা করে বাংলাদেশে জনগণের নির্বাচিত শাসন নির্বাচিত সরকার পুনঃপ্রতিষ্ঠাই এখন সময়ের দাবি।

শনিবার (২৬ অক্টোবর) বিকেলে এক সমাবেশে দেশের পরিস্থিতি এবং একটি নির্বাচিত সরকারের প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি এ কথা বলেন।

জাতীয় প্রেসক্লাবের সামনে ভাসানী অনুসারি পরিষদের উদ্যোগে সপ্তম ও নবম শ্রেণির পাঠ্যপুস্তকে মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর জীবনী পুনরায় অন্তর্ভুক্ত করার দাবিতে এ গণসমাবেশ হয়।

 

নজরুল ইসলাম খান বলেন, এটা যত দেরি হবে তত নতুন নতুন সংগঠন গজাবে, নতুন নতুন ব্যক্তি আসবে তারা নতুন নতুন প্রস্তাব নিয়ে আসবে, নতুন নতুন আকাঙ্ক্ষার কথা ব্যক্ত করার চেষ্টা করবে এবং বুঝানোর চেষ্টা হবে যে, এটাই জনগণের আকাঙ্ক্ষা। এটা সঠিক হবে না। বাংলাদেশের সবচেয়ে বড় দলও যদি বলে যে, এটাই জনগণের আকাঙ্ক্ষা তাহলেও সেটা হবে না যত পর্যন্ত না সেটা জনগণ অনুমোদন করে। আগে যেখানে সবেচেয়ে বড় দল বললে হবে, সেখানে যেকোনো বিশেষ ব্যক্তি বললে হয়ে যাবে এমনটাও হবে না। দেশে জনগণের শাসন প্রতিষ্ঠা হবে, জনগণকে আস্থায় নিয়ে তাদের সম্মতিতে তাদের আকাঙ্ক্ষা অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করতে হবে যেকোনো গণতান্ত্রিক সরকারকে। আর সেটা করার জন্য যে বিধানগুলো দরকার সেই বিধান সন্নিবেশিত করে আমাদের সংবিধান সংশোধিত হওয়া উচিত বলে আমরা মনে করি।

আয়োজক সংগঠনের সভাপতি শেখ রফিকুল ইসলাম বাবুলের সভাপতিত্বে গণসমাবেশে জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, গণঅধিকার পরিষদের একাংশের সদস্য সচিব ফারুক হাসান ও ভাসানী অনুসারী পরিষদের সদস্য সচিব আবু ইউসুফ সেলিম বক্তব্য রাখেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট