1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
সর্বশেষ :
অস্ত্রের মহড়ার টিকটক ভিডিও: মনোহরগঞ্জে কিশোর গ্যাং লিডার গ্রেফতার মনোহরগঞ্জে শিক্ষিকার অপসারণ দাবিতে মানববন্ধন। মনোহরগঞ্জে সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ ঝলম উত্তর ইউনিয়নকে একটি “মডেল ইউনিয়ন” হিসেব গড়তে চান আবদুল মান্নান সুমন মনোহরগঞ্জে জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। মনোহরগঞ্জের লক্ষণপুর ইউনিয়ন পরিষদে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা মনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশের মাধ্যমে ২য় প্রান্তিক মূল্যায়নের ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২০ কোটি টাকার সম্পদ দখলে ভূমি দস্যুদের উৎসব! মনোহরগঞ্জে ২৪তম ইউএনও হিসেবে রিফাত জাহানের যোগদান মনোহরগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ছাত্রশিবির

এখনই আওয়ামী লীগের মন্ত্রী-এমপিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে : রিজভী

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ২১ অক্টোবর, ২০২৪
  • ১৯০ বার পড়া হয়েছে

এখনই গণহত্যার দায়ে আওয়ামী লীগ সরকারের মন্ত্রী-এমপি ও তাদের নেতাকর্মীদের বিরুদ্ধে অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যবস্থা নিতে হবে। তা না হলে ফ্যাসিবাদের দোসররা আবার যদি ফিরে আসে তাহলে এর দায় এই বর্তমান সরকারকে নিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

সাভারে পুলিশের গুলিতে নিহত শহীদ ইয়ামিন ও নাফিসার পরিবারকে বিএনপির পক্ষ থেকে নগদ অর্থ সহয়তা প্রদান অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন রিজভী।

সোমবার দুপুরে সাভারের ব্যাংক টাউন এলাকায় সাংবাদিকদের রিজভী আরও বলেন, রাষ্ট্র চালাতে বর্তমান সরকারের যে সংস্কার করা দরকার তা দ্রুত শেষ করে আগামী জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে, নির্বাচিত সরকার পুরো রাষ্ট্র সংস্কার করবে। কিন্তু সরকার ছাত্র-জনতার উপর গুলিকারী আওয়ামী লীগ নেতাকর্মীদের গ্রেফতার করছে না, অপরাধীরা সব পালিয়ে যাচ্ছে। দেশে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে আওয়ামী লীগ, আইন-শৃঙ্খলা পরিস্থিতি এখনো স্বাভাবিক না, অবৈধ অস্ত্র এখনো উদ্ধার হচ্ছে না, দেশে দ্রব্যমূল্যের দাম কমাতে হবে। মানুষের সাধ্যের নাগালের মধ্যে সবকিছু রাখতে হবে বলেও জানান তিনি।

 

এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রোমান, উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, বিএনপির সহ-পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু, ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক খোরশেদ আলম, সাভার পৌর বিএনপির সভাপতি খন্দকার শাহ মাঈনুল হোসেন বিল্টু, আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল গফুর মিয়া, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হাসান অভিসহ আরও অনেকে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট