1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
শনিবার, ২৭ জুন ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
রাজধানী স্পেশালাইজড হাসপাতালে নতুন ফার্মেসির উদ্বোধন করলেন মুফতি মুশতাকুন্নবী কাসেমী মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান: ১৩ সমঝোতা স্মারক সই, অভিন্ন ভবিষ্যতের নতুন দিগন্ত মনোহরগঞ্জে সরকারি খালের উপর নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ করল উপজেলা প্রশাসন ওয়েস্টিনে RMG Club-এর কর্পোরেট অফিস উদ্বোধন ও BBCCI-এর সাথে সমঝোতা স্মারক সই: উপস্থিত ছিলেন ব্রাজিলের রাষ্ট্রদূত ও আবুল কালাম এমপি শিশুকল্যাণ পরিষদে কবি আল্লামা মাহমুদুল হাসান নিজামী’র স্মরণ সভা অনুষ্ঠিত মনোহরগঞ্জে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় সভা ও ফল উৎসব অনুষ্ঠিত নাথেরপেটুয়া জেনারেল হাসপাতালে সাংবাদিক আবুল কালাম আজাদের নবজাতক কন্যাকে দেখতে সাংবাদিক নেতৃবৃন্দ কুমিল্লা-৬ আসনের সাবেক এমপি ও সাবেক মন্ত্রী লে. কর্নেল (অব.) আকবর হোসেনের ২০তম মৃত্যুবার্ষিকী পালিত শিবালয়ে অসচ্ছল মেধাবী ছাত্রীর পাশে ‘শতরূপা ফাউন্ডেশন’, মাস্টার্সে ভর্তির স্বপ্ন পূরণ নাঙ্গলকোট পৌরসভার ‘গুপ্ত বাজেট’ নিয়ে প্রশ্ন

মনোহরগঞ্জের বিপুলাসারে ইসলামী আন্দোলনের গণসমাবেশ

মোঃ আলমগীর হোসেন
  • প্রকাশিত: শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪
  • ২৪৮ বার পড়া হয়েছে

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার বিপুলাসার ইউনিয়ন ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে বিপুলাসার রেলওয়ে চত্বরে এ গণসমাবেশ অনুষ্ঠিত হয়। গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা জেলা দক্ষিণ ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি হাফেজ মাওলানা নুরুদ্দীন হামিদী। প্রধান বক্তার বক্তব্য রাখেন মনোহরগঞ্জ উপজেলা দক্ষিণ ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি মাওলানা আহমদ উল্লাহ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- কুমিল্লা দক্ষিণ জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সহ-সভাপতি হাফেজ শরাফত করীম, মুহা. নেছার উদ্দিন সুমন, দক্ষিণ জেলা ইসলামী শ্রমিক আন্দোলনের সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহমুদুর রহমান হাসিব, উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সেক্রেটারী মাওলানা ডাঃ আবু ছালেহ, দক্ষিণ জেলা ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের সভাপতি প্রফেসর জাহিদ আল-মামুন, দক্ষিণ জেলা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সভাপতি মাওলানা শাহাদাৎ হোসাইন, সোনাইমুড়ী উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সহ-সভাপতি হাফেজ মামুনুর রশিদ প্রমুখ।

স্থানীয় ইউনিয়ন ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি মাওলানা মোঃ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু হানিফের সঞ্চালনায় উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোহরগঞ্জ দক্ষিণ উপজেলা ইসলামী আন্দোলনের সহ-সভাপতি আবদুস সহিদ, মোঃ মাহমুদুল হাসান, প্রচার সম্পাদক মোঃ আলমগীর হোসেন, উপজেলা দক্ষিণ ইসলামী যুব আন্দোলনের সভাপতি মোঃ মমিন উল্যাহসহ স্থানীয় উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ। গণসমাবেশে সার্বিক তত্ত¡াবধানে ছিলেন মনোহরগঞ্জ দক্ষিণ উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের জয়েন্ট সেক্রেটারী আব্দুল্লাহ, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক নুরুল আলম সুমন, আন্দোলন নেতা হাফেজ মনছুর।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট