1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
রবিবার, ৩১ মে ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
সর্বশেষ :
আধুনিক নাথেরপেটুয়া ইউনিয়ন গড়তে চান সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হুমায়ুন কবির ভূঁইয়া লাকসামে শিক্ষা প্রতিষ্ঠানের ১০ কোটি টাকার ফেরত যাচ্ছে নাঙ্গলকোটে পদযাত্রায় আমরা সরকারের কাছে ‘জাস্টিস কার্ড’ চাই- হাসনাত আব্দুল্লাহ এমপি মনোহরগঞ্জ হাজীপুরা বালিকা দাখিল মাদরাসার কৃতি শিক্ষার্থী সংবর্ধনা প্রদান লাকসামে এনসিপি’র পথসভা ও যোগদান অনুষ্ঠিত গরু চোর সন্দেহে লালমাইয়ে যুবদল নেতাসহ ৩ জনকে ল্যাম্পপোস্টে বেঁধে গণপিটুনি, ভিডিও ভাইরাল চুয়াডাঙ্গায় কিশোরীকে ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগে গ্রেপ্তার ৩ রামিসা হত্যা ও ধর্ষণ মামলার চার্জশিট সংক্ষিপ্ত সময়ে দাখিলের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর বিচার বিভাগের স্বাধীনতা কেড়ে নিয়েছে বিএনপি : হাসনাত আবদুল্লাহ মনোহরগঞ্জে বি-স্ট্রং প্রকল্পের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত

পোমগাঁও উচ্চ বিদ্যলয়ের ১০০ বছর উদযাপন প্রস্তুতি সভা

এম,নুরুননবী চৌধুরী সেলিম, ষ্টাফ রিপোর্টারঃ-
  • প্রকাশিত: রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪
  • ১৭০ বার পড়া হয়েছে

এম,নুরুননবী চৌধুরী সেলিম, ষ্টাফ রিপোর্টারঃ গৌরব ও ঐতিহ্যের ধারক এবং বাহক মনোহরগঞ্জ উপজেলার ঝলম (দঃ) ইউনিয়নের পোমগাঁও উচ্চ বিদ্যালয়ের ১০০ বছর ফূর্তি উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি সভা করেছে প্রাক্তন শিক্ষার্থীরা।
এসএসসি ১৯৬৩ ব্যাচের ছাত্র জনাব সুধীর চন্দ্র মল্ল বর্মন বি.কম.বি.এড, (ঝলম) এর
সভাপতিত্বে স্বাগত বক্তব্য প্রদান করেন শতবর্শ উদযাপন কমিটির সদস্য সচিব ও বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মোঃ আবুল বাশার বি.এ (পোমগাঁও)।
৯৭ ব্যাচের শিক্ষার্থী ফখরুল ইসলাম জসিম, অতিরিক্ত সচিব, উদযাপন কমিটি (বচইড়) এর সঞ্চালনায় প্রস্তুতি মিটিং এ প্রাক্তন ছাত্রদের মধ্যে বক্তব্য প্রদান করেন আবদুল হাকিম (পোমগাঁও), ইসলামি ফাউন্ডেশানের প্রাক্তন ডেপুটি ডিরেক্টর মোঃ আবদুল হাই এম.এ (মৈশাতুয়া),
আহবায়কের বিশেষ সহকারী মোঃ সলিম উল্লাহ বিএসসি অনার্স, এমএসসি (ভাটগাঁও), মোঃ ফজলুল হক, পরিচালক- বায়তুশ শরফ মডেল একাডেমি (পোমগাঁও), মোঃ মারফত উল্লাহ চেয়ারম্যান, বি.কম (যাদবপুর)।
উপস্থিত ছিলেন মোঃ আবুল বাসার (ঝলম), মোঃ আবুল কাশেম (যাদবপুর), আতিকুর রহমান সৈকত (লাউলহরি), ওমর ফারুক জিসান (পোঁমগাও) সহ বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীবৃন্দ।
আলোচনা সভায় শতবর্ষপুর্তি উদযাপনে বিভিন্ন কমিটি ও উপকমিটি গঠন করা, ঢাকা এবং চট্রগ্রামে অবস্থান করা শিক্ষার্থীদের নিয়ে আলাদা কমিটি গঠন, প্রবাসী শিক্ষার্থিদের কমিটি, সদস্য ফরম পুরন করা, এবং ব্যাচ ভিত্তিক আলাদা উপকমিটি গঠনের বিষয়ে সিদ্ধান্ত গ্রহন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট