1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
সর্বশেষ :
জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে মনোহরগঞ্জে জামায়াতের গণমিছিল ও সমাবেশ ছাত্রদলের হামলায় জকসু ভিপিসহ শিবির-ছাত্রশক্তির বেশ কয়েকজন আহত মির্জাপুর পূর্ব ৮নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে সামাজিক অবক্ষয় রোধে জরুরি পরামর্শ সভা ভ্রমণ কাহিনী: পদ্মা পারে আনন্দ ভ্রমণ –আব্দুস সাত্তার সুমন সময় –মুক্তা পারভীন কক্সবাজার ইনানী বিচে ‘কুমিল্লা কবি পরিষদ’-এর আনন্দ ভ্রমণ ও সম্মাননা স্মারক বিতরণ পাবনার মোঃ হাবিবুর রহমান (শুভ)-কে শতরূপা মানবিক উন্নয়ন ফাউন্ডেশনের চিকিৎসা সহায়তা ইলোরা আন্তর্জাতিক সাহিত্য কাননের উদ্যোগে ‘বর্ষার কবিতা পাঠ ও আলোচনা অনুষ্ঠান’ অনুষ্ঠিত আলীনকিপুর স্কুল অ্যান্ড কলেজে অর্ধবার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত কৃষিমন্ত্রীকে বিএফএ’র নবনির্বাচিত কমিটির ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময়

মমতাজসহ ৯০ জনের নামে হত্যা মামলা

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪
  • ১৫০ বার পড়া হয়েছে

মানিকগঞ্জের সিংগাইরে হেফাজতে ইসলামের কর্মসূচিতে পুলিশের গুলিতে চারজন নিহতের ঘটনায় আদালতে মামলা হয়েছে। মামলায় সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমসহ ৫২ আওয়ামী লীগ নেতাকর্মী এবং ৩৮ পুলিশ সদস্যকে আসামি করা হয়।

বুধবার মানিকগঞ্জ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এই মামলা করেন নিহত নাসির উদ্দিনের ভাই শহিদুল ইসলাম।

মামলার অন্য আসামিরা হলেন- সাবেক পৌর মেয়র মীর মো. শাজাহান, সাবেক উপজেলা চেয়ারম্যান মুশফিকুর রহমান খান হান্নান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুর রহমান শহিদ, সহ-সভাপতি আব্দুল মাজেদ, যুগ্ম সাধারণ সম্পাদক সায়েদুল ইসলাম, পৌরসভার সাবেক মেয়র আবু নাঈম মো. বাশার, প্যানেল মেয়র সমেজ উদ্দিন, সাবেক কাউন্সিলর আব্দুস সালাম খান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রমিজ উদ্দিনসহ ৫২ জন নেতাকর্মী। এছাড়া মানিকগঞ্জ সদর সার্কেলের তৎকালীন সহকারী পুলিশ সুপার কামরুল ইসলাম, ডিবি পুলিশের ওসি মাহিবুল আলম, মদন মোহন বণিক, মোহাম্মদ রবিউল ইসলাম, সিংগাইর থানার এসআই আদিল মাহমুদ ও মোজ্জামেল হোসেনসহ ৩৮ পুলিশ সদস্যকে আসামি করা হয়।

 

২০১৩ সালে গণজাগরণ মঞ্চ থেকে মহানবীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে ওই বছরের ২৪ ফেব্রুয়ারি সিংগাইরের গোবিন্দল এলাকায় প্রতিবাদ মিছিল বের করে সমমনা ইসলামি দলগুলো। এসময় পুলিশের সঙ্গে এক হয়ে আওয়ামী লীগ নেতাকর্মীরা অস্ত্র নিয়ে মিছিলে বাধা দেন। একপর্যায়ে মিছিলকারীদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে চারজন নিহত হন। আহত হন অর্ধশতাধিক।

মামলার বাদী মো. শহিদুল ইসলাম জানান, এ ঘটনায় নিহতের স্বজনদের পক্ষ থেকে সেসময় মামলা করতে চাইলে পুলিশ মামলা নেয়নি। উল্টো পুলিশ বাদী হয়ে গ্রামবাসী ও স্থানীয় বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করে। তাই সুষ্ঠু বিচারের আশায় ঘটনার এক যুগ পর মামলাটি করা হলো।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট