1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
মনোহরগঞ্জে জামায়াতের দিনব্যাপী রুকনদের শিক্ষাশিবির অনুষ্ঠিত বিএনপি-আওয়ামী লীগের মধ্যে ‘অলিখিত সমঝোতা’ হয়েছে-সারজিস আলম রাজধানীতে জামায়াতের ব্যতিক্রমী বৈশাখী শোভাযাত্রা ২ কোটি ৭৫ লাখ কৃষককে দেওয়া হবে ‘কৃষক কার্ড’: প্রধানমন্ত্রী কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই আমার সাথে অন্যায়ের বিচার আল্লাহর কাছে দিলাম: কনকচাঁপা মাজারে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ, পীর নিহত কলাম জুলাই বিপ্লব অস্বীকারের মানেই অনিবার্য বিপর্যয় — ড. আ ফ ম খালিদ হোসেন মায়ের পরকীয়া প্রেমিককে পিটিয়ে হত্যা ছেলে গ্রেফতার কুমিরের কুকুর ধরে নেয়ার ঘটনায় মুখ খুললেন প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

আজহারির ডাকে ছুটে গেলেন মাসুদ সাঈদী, আবেগঘন স্ট্যাটাস

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪
  • ১৬৮ বার পড়া হয়েছে

কাউকে না জানিয়ে একরকম নীরবেই দেশে এসেছেন জনপ্রিয় ইসলামি আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারি। এরপর দিন কয়েক পার হয়েছে কিন্তু এখনো কোনো প্রোগ্রামে তাকে দেখা যায়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে সরব থাকলেও আসেননি সামনে।

মঙ্গলবার (৮ অক্টোবর) ঢাকার স্থানীয় একটি হোটেলে আয়োজিত মিটআপ প্রোগ্রামে দেখা যায় তাকে। যেখানে উপস্থিত ছিলেন দেশ বরেণ্য অনেক আলেম।

প্রোগ্রামে মিজানুর রহমান আজহারীর সঙ্গে সাক্ষাৎ করেন আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে মাসুদ সাঈদী। বিষয়টি তিনি নিজেই নিশ্চিত করেছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু ছবি শেয়ার করে একটি পোস্ট করেছেন মাসুদ সাঈদী।

ফেসবুক পোস্টে তিনি লিখেন, প্রিয় ভাই মিজানুর রহমান আজহারীর আমন্ত্রণে আজ গিয়েছিলাম ঢাকার স্থানীয় একটি হোটেলে আয়োজিত মিটআপ প্রোগ্রামে।

তিনি বলেন, এবার দেশে আসার পর আনুষ্ঠানিকভাবে এটাই তার সাথে আমার প্রথম সাক্ষাৎ, যদিও আসার পর ফোনে কথা হয়েছে কয়েকবার।

মাসুদ সাঈদী বলেন, সব ঘরানার ওলামায়ে কেরামের এক মিলনমেলা ছিল আজকের প্রোগ্রাম। ওলামাগণের এমন ঐক্যবদ্ধ বাংলাদেশই আমাদের কাম্য। আল্লাহ তায়ালা মিজানুর রহমান আজহারীকে নেক হয়াত দান করুন। তার সম্মান মর্যাদা আরো বাড়িয়ে দিন। দ্বীনি আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখার তাওফিক দান করুন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট