1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
সর্বশেষ :
মনোহরগঞ্জে দৈনিক পত্রিকা সরবরাহ পুনরায় চালু হোক পরিচ্ছন্ন কর্মীদের আবাসন প্রকল্পের মালামাল চুরি, সাব-ঠিকাদার শফিক গ্রেপ্তার কুমিল্লা সাংবাদিক ফোরাম ঢাকা’র নির্বাচন ও সাধারণ সভা অনুষ্ঠিত বাংলাদেশ শারীরিক শিক্ষক সমিতি কুমিল্লা জেলা শাখার উপদেষ্টা নির্বাচিত হওয়ায় অভিনন্দন কুউক চেয়ারম্যানের সাথে মনোহরগঞ্জ উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক সরোয়ার জাহান দোলনের সৌজন্য সাক্ষাৎ কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে মনোহরগঞ্জ উপজেলা বিএনপি নেতার সৌজন্য সাক্ষাৎ মনোহরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত, আহত অন্তত ২০ শারীরিক শিক্ষক সমিতি কুমিল্লা জেলা শাখার কমিটি গঠন। মজিব সভাপতি, আনোয়ার সম্পাদক ও নুরুননবী চৌধুরী সাংগঠনিক নির্বাচিত. মনোহরগঞ্জে শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত মনোহরগঞ্জে জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে শহীদ মনিরের কবর জিয়ারত ও দোয়া মাহফিল

মনোহরগঞ্জে প্রতিমায় চলছে শিল্পীর রং-তুঁলির শেষ আঁচড়

আবু ইউসুফ: 
  • প্রকাশিত: সোমবার, ৭ অক্টোবর, ২০২৪
  • ১৪৯ বার পড়া হয়েছে

আবু ইউসুফ: দুয়ারে কড়া নাড়ছে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব দুর্গাপূজা। আগামীকাল ৮ অক্টোবর থেকে ঢাকে কাঠি বাজিয়ে শুরু হবে দুর্গোৎসব। সারা দেশের মতো কুমিল্লার মনোহরগঞ্জেও চলছে দুর্গোৎসব পালনের প্রস্তুতি। এবছর মনোহরগঞ্জে ১২টি মন্ডপে দুর্গাপূজা হবে। শেষ মুহূর্তে উপজেলার বিভিন্ন মন্ডপে চলছে শিল্পীর রং-তুঁলির শেষ আঁচড়। শুরু হয়েছে আলোক সজ্জার কাজ। নির্বিঘ্নে এবং উৎসাহ উদ্দীপণায় যাতে দুর্গোৎসব উদযাপিত হতে পারে সেজন্য ইতোমধ্যে জেলা প্রশাসন, জেলা পুলিশ, সেনাবাহিনী, উপজেলা প্রশাসন, থানা পুলিশ প্রতিটি পূজা কমিটির সাথে মতবিনিময় করে পূজায় সার্বিক নিরাপত্তা বিধান করা হবে বলে আশস্ত করেছেন। পূজার নিরাপত্তায় আনসার, পুলিশ, র‍্যাব ও সেনাবাহিনী থাকবেন বলে একাধিক সূত্র থেকে জানা গেছে।
মনোহরগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি যদুলাল দেবনাথ জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি প্রতিটি পূজা মন্ডপে নিজস্ব স্বেচ্ছাসেবক থাকবেন। পালা করে তারা পূজা মন্ডপ পাহারা দেবেন। পূজার সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবাহের জন্য তিনি সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানান।
উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ সাহা জানান, মনোহরগঞ্জ একটি শিক্ষিত-নন্দিত অসাম্প্রদায়িক চেতনার জনপদ। পূজাকে কেন্দ্র করে এবারও অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রশাসনের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে সার্বিক সহযোগীতার কথা বলেছেন। এবছর ১১ টি মন্ডপে প্রতিমা দিয়ে পূজা হবে এবং ১ টি মন্ডপে ঘটপূজা(প্রতিমা বিহীন) করা হবে। প্রশাসনের দেওয়া নিরাপত্তা বাহিনী ছাড়াও প্রতিটি মন্ডপের পূজা কমিটি সার্বিক বিষয়ে নজরদারি করবেন।
মনোহরগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আনোয়ার হোসেন জানান, পূজা শুরুর পূর্বেই সকল পূজা মন্ডপ পুলিশ টহলের আওতায় আনা হয়েছে। সাদা পোষাকেও নজরদারি করা হচ্ছে।
উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক উজালা রানী চাকমা জানান, পূজার উৎসবে যে কোন ধরণের প্রতিবন্ধকতা শক্ত হাতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়ন্ত্রণ করবেন। প্রশাসনের পক্ষ থেকে সার্বক্ষণিক মোবাইল টিম থাকবে। পূজার সময় সেনাবাহিনীর টহল দল মাঠে থাকবেন। মনোহরগঞ্জের প্রতিটি পূজা মন্ডপ সি সি ক্যামেরার আওতায় আনা হয়েছে। পূজাকে কেন্দ্র করে একটি কন্ট্রোল রুম খোলা হবে। যেখানে সংযুক্ত থাকবেন জেলা প্রশাসক মহোদয় এবং আমি উপজেলা নির্বাহী। আশা করছি আনন্দঘন পরিবেশেই এবারের দুর্গোৎসব উদযাপন হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট