1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
রবিবার, ০৭ জুন ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
লুক্রেশিয়া…..সাদ্দাম বিশ্বাস ইসলামী ব্যাংক নিয়ে টানাটানি করার সুযোগ দেওয়া হবে না: ডা. শফিকুর রহমান মায়ের প্রতি অবহেলা: যুগ্মসচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্যাহার মনোহরগঞ্জে হুমায়ুন কবির ব্রাদার্স ফোরামের উদ্যোগে ‘ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান’ অনুষ্ঠিত বাসার গেটে চাপাতি ঠেকিয়ে ছিনতাই, ভিডিও ভাইরালের পর গ্রেপ্তার ১ স্কুলছাত্রীকে ফিল্মি স্টাইলে বাড়ি থেকে তুলে নেয়ার ভিডিও ভাইরাল ঘুমের ওষুধ খেয়ে হাসপাতালে অভিনেত্রী! ঈদ নাটক নিয়ে সমালোচনা-আলোচনা ​ জীবন যখন ইবাদত  ​– ফিরোজ আলম লাকসামের জনমানুষের নেতা বদিউল আলম সুজন: আন্দোলন, মহামারী ও আধুনিক নগর গড়ার এক অনন্য কারিগর

বেক্সিমকোর শেয়ার কারসাজি, ৪২৮ কোটি টাকা জরিমানা

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪
  • ১৯৮ বার পড়া হয়েছে

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান ফজলুর (এফ) রহমানের মালিকানাধীন বেক্সিমকো গ্রুপের শেয়ার দর কারসাজির দায়ে চার ব্যক্তি ও পাঁচ প্রতিষ্ঠানকে ৪২৮ কোটি ৫২ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড কমিশন (বিএসইসি)।

মঙ্গলবার বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত ৯২৪তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সভা শেষে বিএসইর পরিচালক ও মুখপাত্র ফারহানা ফারুকী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, বেক্সিমকো লিমিটেডের শেয়ার কারসাজির দায়ে যে চার ব্যক্তিকে জরিমানা করা হয়েছে তাদের মধ্যে মারজানা রহমানকে ৩০ কোটি, মুশফিকুর রহমানকে ১২৫ কোটি, মমতাজুর রহমানকে ৫৮ কোটি এবং আব্দুর রউফকে ৩১ কোটি।

এছাড়া শেয়ার কারসাজির দায়ে ট্রেডনেক্সট ইন্টারন্যাশনালকে ৪ কোটি ১ লাখ, জুপিটার বিজনেস লিমিটেডকে ২২ কোটি ৫০ লাখ, এপোলো ট্রেডিং লিমিটেডকে ১৫ কোটি ১ লাখ, আর্ট ইন্টারন্যাশনাল লিমিটেডকে ৭০ কোটি এবং ক্রিসেন্ট লিমিটেডকে ৭৩ কোটি টাকা অর্থদণ্ড করা হয়েছে।

এছাড়া ৯টি ইস্যুয়ার কোম্পানির আইপিও বা আরপিও প্রসিডস ইউটিলাইজেশন পরিদর্শন করা হবে বলে জানিয়েছে বিএসইসি।

প্রতিষ্ঠানগুলো হলো-বাংলাদেশ শিপিং করপোরেশন, বেস্ট হোল্ডিংস লিমিটেড, ইনডেক্স এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড, জেএমআই হাসপাতাল রিকুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেড, লুব-রেফ (বাংলাদেশ) লিমিটেড, নাভানা ফার্মাসিউটিক্যালস লিমিটেড, রিং শাইন টেক্সটাইল লিমিটেড, সিকদার ইন্স্যুরেন্স কোং লিমিটেড ও সিলভা ফার্মাসিউটিক্যালস লিমিটেড।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট