1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
রবিবার, ২৮ জুন ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে শতরুপা মানবিক উন্নয়ন ফাউন্ডেশনের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত ঢাকা কেয়ার স্কুলের ৩১তম বর্ষপূর্তি ও ফল উৎসব অনুষ্ঠিত: প্রধান অতিথি মহানগরী আমীর সেলিম উদ্দিন রাজধানী স্পেশালাইজড হাসপাতালে নতুন ফার্মেসির উদ্বোধন করলেন মুফতি মুশতাকুন্নবী কাসেমী মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান: ১৩ সমঝোতা স্মারক সই, অভিন্ন ভবিষ্যতের নতুন দিগন্ত মনোহরগঞ্জে সরকারি খালের উপর নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ করল উপজেলা প্রশাসন ওয়েস্টিনে RMG Club-এর কর্পোরেট অফিস উদ্বোধন ও BBCCI-এর সাথে সমঝোতা স্মারক সই: উপস্থিত ছিলেন ব্রাজিলের রাষ্ট্রদূত ও আবুল কালাম এমপি শিশুকল্যাণ পরিষদে কবি আল্লামা মাহমুদুল হাসান নিজামী’র স্মরণ সভা অনুষ্ঠিত মনোহরগঞ্জে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় সভা ও ফল উৎসব অনুষ্ঠিত নাথেরপেটুয়া জেনারেল হাসপাতালে সাংবাদিক আবুল কালাম আজাদের নবজাতক কন্যাকে দেখতে সাংবাদিক নেতৃবৃন্দ কুমিল্লা-৬ আসনের সাবেক এমপি ও সাবেক মন্ত্রী লে. কর্নেল (অব.) আকবর হোসেনের ২০তম মৃত্যুবার্ষিকী পালিত

বিএনপিকে নিয়ে কটূক্তি করলে জিভ কেটে কুকুরকে খাওয়ানো হবে

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪
  • ১৮১ বার পড়া হয়েছে

যারা বিএনপিকে নিয়ে কটূক্তি করবে তাদের জিভ কেটে কুকুর দিয়ে খাওয়ানো হবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব। সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে পাবনা সদর উপজেলার হাজিরহাটের বেতেপাড়ায় মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

এই নেতা বলেন, ‘নৌকা আর ধানের শীষ, সব সাপের একই বিষ’ যারা বলেন তারা ফ্যাসিস্ট আওয়ামী লীগ আর বিএনপিকে এক পাল্লায় মাপেন। কথা-বার্তায় তাদের সতর্ক হতে হবে। যারা এমন কটূক্তি করবে তাদের জিভ কেটে কুকুর দিয়ে খাওয়ানো হবে।

সভায় গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার গণআন্দোলনে পাবনার শহীদ হওয়া পরিবারগুলোকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেওয়া হয়। হাবিব বলেন, কিছু দায়িত্বশীল ব্যক্তি বিএনপিকে ইঙ্গিত করে বলেছেন এক স্বৈরাচারকে বিদায় দিয়ে আরেক স্বৈরাচারকে এদেশের মানুষ ক্ষমতায় বসাবে না।

তিনি বলেন, আওয়ামী লীগের সঙ্গে এভাবে তুলনা করে কথা বলা পরিহার করতে হবে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী এবং পাবনা জেলা বিএনপির সমন্বয়ক অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস, ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, আহ্বায়ক আতিকুর রহমান রুমন, সাবেক এমপি সেলিম রেজা হাবিব, জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাসুদ খন্দকার, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুস সামাদ খান মন্টু, যুগ্ম আহ্বায়ক আনিসুল হক বাবু, নুর মোহাম্মদ মাসুম বগা প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট