1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
সর্বশেষ :
মোটরসাইকেলে ঘোরানোর কথা বলে ৯ বছরের শিশুকে অপহরণ, নির্যাতনের পর কচুরিপানার নিচে ফেলে পালানোর অভিযোগ ডিসি সারওয়ার আলমকে পুনর্বহালের দাবি সিলেট মহানগর জামায়াতের ভোট চোর ও ডাকাতরা সংসদে দাঁড়িয়ে জামায়াত নিষিদ্ধের দাবি করতে পারে না: ড. ফয়জুল হক হাসনাবাদ ইউনিয়ন যুবদলের পক্ষ থেকে দেলোয়ার হোসেন দেনিসকে শুভেচ্ছা ও অভিনন্দন গাইবান্ধায় যুবদল নেতার হামলায় নিহত শিবির সভাপতি সাইফুল্লাহ বারীর জানাজা সম্পন্ন, এলাকায় উত্তেজনা সিংগাইরে নিখোঁজের ৬ দিন পর স্কুলছাত্রীর খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য ১২০ বছর বয়সেও জীবিকার সন্ধানে বৃদ্ধ কৃষক নারী ও শিশুদের অধিকার রক্ষায় মোমো নারী ও শিশু কল্যাণ কেন্দ্রের গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত নাথের পেটুয়া ডিগ্রি কলেজে সহকারী অধ্যাপক আব্দুল্লাহ আল বাকি স্যারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত মায়ের জন্য ওষুধ কিনতে গিয়ে শিশুকে ধর্ষণ, ফার্মেসি মালিক গ্রেপ্তার

শিক্ষার্থীদের জন্য আমার অফিস সব সময় খোলা থাকবে: কুবির নতুন প্রক্টর

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ২২৩ বার পড়া হয়েছে

শিক্ষার্থীদের জন্য আমার অফিস সবসময় খোলা থাকবে। এটা প্রক্টর অফিস না, এটা সেবার রুম। আমি আমার সাধ্যমতো শিক্ষার্থীদের সেবা দেওয়ার চেষ্টা করবো। এজন্য বিশ্ববিদ্যালয়ের সকলের সহযোগিতা চাই। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) নতুন প্রক্টর গণিত বিভাগের অধ্যাপক ড. মো. আবদুল হাকিম এই কথা গুলো সাংবাদিকদের মুঠোফোনে জানান।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মজিবুর রহমান মজুমদারের স্বাক্ষরিত একটি অফিস আদেশ থেকে জানা গেছে, গণিত বিভাগের প্রফেসর ড. মো. আবদুল হাকিমকে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সংশোধিত আইন- ২০১৩ এর তফসিলের ১৫ (১) ধারা অনুযায়ী প্রক্টর হিসেবে নিয়োগ প্রদান করা হলো।

ড. মোঃ আবদুল হাকিম ১৯৭২ ইংরেজিতে কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলার নোয়াগাঁও গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি চিতোষী আর. এম. উচ্চ বিদ্যালয় হতে এসএসসি, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ থেকে এইচএসসি কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন। বাংলাদেশের অন্যতম বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে গণিত বিভাগে প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হয়ে পরবর্তীতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হতে (পিএইচডি) উচ্চতর ডিগ্রী নেন। জনাব ড. মোঃ আবদুল হাকিম কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে ২০০০ সালে গণিত বিভাগে খণ্ডকালীন প্রভাষক হিসেবে তাঁর কর্মজীবন শুরু করেন, পরবর্তীতে একই বছর কর্ফুনেছা মহিলা ডিগ্রী কলেজ, শাহরাস্তি চাঁদপুরে প্রভাষক পদে যোগদান করেন। এরপর ২০০৪ সালে কুমিল্লা ইবনে তাইমিয়া স্কুল এন্ড কলেজে যোগদান করেন প্রভাষক পদে। তিনি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন শিক্ষক হিসেবে ২০০৭ সালে গণিত বিভাগে প্রভাষক পদে যোগদান করেন। ২০১১ সালে সহকারী অধ্যাপক এবং ২০১৭ সালে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি পান। ২০২১ সালে পদোন্নতি পেয়ে বর্তমানে অধ্যাপক পদে কর্মরত রয়েছেন। জনাব ড.আবদুল হাকিম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রশাসনিক দায়িত্ব পালন করেন। তিনি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারপ্রাপ্ত প্রক্টর হিসেবে দায়িত্ব পালন করেন, পরবর্তীতে তিনি কাজী নজরুল ইসলাম হলে প্রতিষ্ঠাকালীন আবাসিক শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। গণিত বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। সর্বশেষ গণিত বিভাগের ছাত্র উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। শিক্ষকতার পাশাপাশি ড. মোঃ আবদুল হাকিম বিভিন্ন সামাজিক কার্যক্রমে অংশগ্রহণ করেন। তার বেশকিছু প্রকাশিত আর্টিকেল দেশি এবং বিদেশি জার্নালে প্রকাশিত হয়েছে ও প্রশংসিত হয়েছে। ছাত্রবান্ধব শিক্ষক হিসেবে তিনি যখনই যে প্রতিষ্ঠানে ছিলেন প্রশংসিত হয়েছেন এবং ছাত্রদের বিভিন্ন সময় প্রয়োজনে আন্তরিকতার সাথে ভূমিকা গ্রহণ করেন।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট