1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
আকাশে তাকিয়ে থাকি -কোহিনূর আক্তার মনোহরগঞ্জে এনসিপির নতুন কমিটি নিয়ে অসন্তোষ, ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের দাবি মনোহরগঞ্জে আমতলী উচ্চ বিদ্যালয়ের মাটি বিক্রির অভিযোগ অস্বীকার করে ঠিকাদারের সংবাদ সম্মেলন মনোহরগঞ্জ উপজেলা ছাত্রদলের ১৩১ সদস্যের নতুন কমিটি ঘোষণা: সভাপতি মোবারক, সম্পাদক মেহেদী মনোহরগঞ্জে আলীনকিপুর স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত অস্ত্রের মহড়ার টিকটক ভিডিও: মনোহরগঞ্জে কিশোর গ্যাং লিডার গ্রেফতার মনোহরগঞ্জে শিক্ষিকার অপসারণ দাবিতে মানববন্ধন। মনোহরগঞ্জে সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ ঝলম উত্তর ইউনিয়নকে একটি “মডেল ইউনিয়ন” হিসেব গড়তে চান আবদুল মান্নান সুমন মনোহরগঞ্জে জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা।

কারাগারের ভেতর মারধরের শিকার সাবেক এমপি এনামুল

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ৪৯২ বার পড়া হয়েছে

কারাগারের ভেতর মারধরের শিকার হয়েছেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের সাবেক সংসদ সদস্য এনামুল হক। বুধবার সন্ধ্যায় রাজশাহী কেন্দ্রীয় কারাগারের ভেতরে এ ঘটনা ঘটে। গ্রেফতারের পর তিনি যে সেলে রয়েছেন, ওই সেলে থাকা কয়েকজন কয়েদি তার উপর হামলা চালিয়েছে বলে কারা সূত্র নিশ্চিত করেছে। রাতে এনামুলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

রাজপাড়া থানার উপপরিদর্শক কাজল নন্দী জানান, রাতে সাবেক এমপি এনামুল হককে কারাগার থেকে রামেক হাসপাতালে নেওয়া হয়েছে। তখন তিনি জানিয়েছেন, কারাগারের ভেতরে তার উপর কয়েকজন কয়েদি হামলা করেছেন। তখন ধস্তাধস্তির ঘটনা ঘটে।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. জাহিদুল ইসলাম জানান, তার মাথায় আঘাতের চিহ্ন ছিল। কয়েদিরা তাকে মারধর করেছে বলে কারা পুলিশ জানিয়েছে। প্রথমে তাকে কারা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে কারা কর্তৃপক্ষ রামেক হাসপাতালে স্থানান্তর করে। সেখানে চিকিৎসা দিয়ে এনামুল হককে আবার কারাগারে পাঠানো হয়েছে।

 

এর আগে, গত ২৩ সেপ্টেম্বর এনামুল হকের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান রাজশাহীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালতের বিচারক  হাদিউজ্জামান। গত ১৬ সেপ্টেম্বর রাজধানীর আদাবরে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে র‌্যাবের একটি দল। পুলিশ জানায়, ৫ আগস্ট বাগমারায় ছাত্র-জনতার আন্দোলনে হামলা ও বিস্ফোরকদ্রব্য আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে এনামুল হককে আদালতে হাজির করা হয়।

এ সময় আসামিপক্ষের আইনজীবীরা তার জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত পুলিশের উপস্থাপন ও বর্তমান পরিস্থিতি বিবেচনায় তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। উল্লেখ্য, এনামুল হক রাজশাহী-৪ আসন থেকে ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালে আওয়ামী লীগের মনোনয়নে এমপি নির্বাচিত হন। তবে ২০২৪ সালে মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে পরাজিত হন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট