1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
বুধবার, ২৪ জুন ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
সর্বশেষ :
কুমিল্লার লাকসামে বাকপ্রতিবন্ধী শিশুকে শ্লীলতাহানির অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার মোটরসাইকেলে ঘোরানোর কথা বলে ৯ বছরের শিশুকে অপহরণ, নির্যাতনের পর কচুরিপানার নিচে ফেলে পালানোর অভিযোগ ডিসি সারওয়ার আলমকে পুনর্বহালের দাবি সিলেট মহানগর জামায়াতের ভোট চোর ও ডাকাতরা সংসদে দাঁড়িয়ে জামায়াত নিষিদ্ধের দাবি করতে পারে না: ড. ফয়জুল হক হাসনাবাদ ইউনিয়ন যুবদলের পক্ষ থেকে দেলোয়ার হোসেন দেনিসকে শুভেচ্ছা ও অভিনন্দন গাইবান্ধায় যুবদল নেতার হামলায় নিহত শিবির সভাপতি সাইফুল্লাহ বারীর জানাজা সম্পন্ন, এলাকায় উত্তেজনা সিংগাইরে নিখোঁজের ৬ দিন পর স্কুলছাত্রীর খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য ১২০ বছর বয়সেও জীবিকার সন্ধানে বৃদ্ধ কৃষক নারী ও শিশুদের অধিকার রক্ষায় মোমো নারী ও শিশু কল্যাণ কেন্দ্রের গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত নাথের পেটুয়া ডিগ্রি কলেজে সহকারী অধ্যাপক আব্দুল্লাহ আল বাকি স্যারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

লক্ষ্মীপুরে আওয়ামী লীগ নেতাকে পিটিয়ে হত্যা

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ২১২ বার পড়া হয়েছে

লক্ষ্মীপুর নুর আলম (ওরফে নুরু টেইলার) নামে আওয়ামী লীগের এক নেতাকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার রাত ৯টার দিকে সদর উপজেলার চন্দ্রগঞ্জে পাঁচপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। নিহত নুর আলম স্থানীয় পাঁচপাড়া এলাকার কালামিয়ার ছেলে ও ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়,  রাজনীতির পাশপাাশি নিহত নুর আলম টেইলারের কাজ করতেন। ৫ আগস্টের সরকার পতনের পর থেকে নিজের ব্যবসা বন্ধ করে বাড়িতে অবস্থান নেন। হঠাৎ করে রাত ৯টার দিকে ১৫/২০জন দলবদ্ধ হয়ে নুর আলমের বাড়িতে হামলা চালায়। একপর্যায়ে পিটিয়ে নুর আলমকে গুরুতর আহত করে। এসময় বাধা দিতে গেলে স্ত্রী-সন্তানকে পিটিয়ে আহত করে তারা। পরে গুরুতর আহত অবস্থায় নুর আলমকে উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ছেলে আরিফ হোসেন অভিয্গো করে বলেন, বিএনপির খোকনসহ ১৫/২০জন আমাদের বাড়িতে হামলা চালায়। এসময় আমাকেও আমার মাকে মারধর করে বাবাকে পিটিয়ে হত্যা করে তারা। নুর আলমের ভাই শাহ আলমও একই কথা জানান।

সদর হাসপাতালের মেডিকেল অফিসার. ডা. জয়নাল আবেদিন বলেন, হাসপাতালে আনার আগেই নুর আলম মারা গেছে। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত ঘটনা নিশ্চিত হওয়া যাবে।

চন্দ্রগঞ্জ থানার পুৃলিশ পরির্দশক(তদন্ত) মো. মফিজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হত্যাকাণ্ডের সাথে কারা জড়িত বা কি কারণে ঘটনাটি ঘটেছে সেটা নিশ্চিত হওয়া যায়নি।  তবে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট