1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
সর্বশেষ :
মনোহরগঞ্জে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে মনোহরগঞ্জ উন্নয়ন ফোরাম মনোহরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত মনোহরগঞ্জে বাইশগাঁও বাজারের ব্রিজের গার্ডার ভাঙার অভিযোগ, তদন্তে এলজিইডি মদিনায় মহি কন্ট্রাক্টিং কোম্পানির প্রথম বর্ষপূর্তি উদযাপন আগামীকাল সকাল ১০টায় কেরানীগঞ্জ কারাগার থেকে মুক্তি পাচ্ছেন মেজর আখতারুজ্জামান আকাশে তাকিয়ে থাকি -কোহিনূর আক্তার মনোহরগঞ্জে এনসিপির নতুন কমিটি নিয়ে অসন্তোষ, ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের দাবি মনোহরগঞ্জে আমতলী উচ্চ বিদ্যালয়ের মাটি বিক্রির অভিযোগ অস্বীকার করে ঠিকাদারের সংবাদ সম্মেলন মনোহরগঞ্জ উপজেলা ছাত্রদলের ১৩১ সদস্যের নতুন কমিটি ঘোষণা: সভাপতি মোবারক, সম্পাদক মেহেদী মনোহরগঞ্জে আলীনকিপুর স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত

মাসিক আল মুনাদীর সাধারণ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত: শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৬১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: মাসিক আল মুনাদী The Monthly Al Munadi এর বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত হয় সদ্যগত শুক্রবার বিকেল-সন্ধ্যা অব্দি, ময়মনসিংহ বিভাগ ও জেলার গফরগাঁও উপজেলাধীন ব্রহ্মপুত্রের পাড়ঘেষা মনরোম প্রাকৃতিক পরিবেশ সমৃদ্ধ মিডিয়া পার্ক এর ০৩ নং ছাউনীতে। সাধারন সভার আহ্বায়ক প্রকাশক ও সম্পাদক কবি ইহ্তিশামুল হক জাওয়াদ এর সভাপতিত্বে উক্ত সংক্ষিপ্ত আলোচনায় উপস্থিত ছিলেন আস-সুফিয়া সাহিত্য ও সংস্কৃতি পরিষদ এর প্রতিষ্ঠাতা ও মাসিক আল মুনাদী’র নবনিযুক্ত নির্বাহী সম্পাদক এইচ এম শাহরিয়ার কবির এবং নবনিযুক্ত সহযোগী সম্পাদক মামুন বিন হারুন। অনুষ্ঠানে বক্ষমান সরকারি রেজিষ্টার্ড (জাতীয়) মাসিক আল মুনাদী ® D.A1289 পত্রিকাটি পুনরায় নিয়মিত মুদ্রনের বিষয়ে ফলপ্রসূ আলোচনা করা হয়,অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলার তরুন লেখক রাজু আহমেদ করিমগঞ্জী। অন্যান্যদের মধ্যো সভায় আরও উপস্থিত ছিলেন স্থানীয় রসুলপুর গনপাঠাগার এর প্রতিষ্ঠাতা, তরুন শিক্ষক হৃদয় হাসান মুস্তাফিজ। সবশেষে মাসিক আল মুনাদীর নবনিযুক্ত সম্পাদকগনের হাতে প্রেস আইডি কার্ড তুলে দেন স্থানীয় সাংবাদিক জনাব আশরাফ ফারুকী।

উল্লেখ্যো: মাসিক আল মুনাদী পত্রিকাটি ১ লা এপ্রিল ১৯৮৬ সনে প্রতিষ্ঠিত হয়, ১৯৯৯ এর পর ক্ষনে ক্ষনে নানাবিধ জটিলতায় পত্রিকাটির মূদ্রন বিক্রয় ও বিতরন অনাকাঙ্ক্ষিত ভাবে বন্ধ ছিলো, প্রতিষ্ঠার ৩৯ বছর চলমান এই পত্রিকাটি ২০২৩ এর আগষ্টের পর পুনরায় নবোদ্যমে শিঘ্রই মুদ্রন শেষে লেখক -লেখিকা ও পাঠক-পাঠিকা মহলে বিক্রয় ও বিতরন শুরু হবে চলতি বছরের আসন্ন ১ লা নভেম্বর ২০২৪ ঈসায়ী তারিখে ইনশাআল্লাহ।

শুক্রবার সূর্যাস্তের পর বা’দাল মাগরিব সভার সমাপ্তি ঘোষনা করেন, (বাংলা)মাসিক আল মুনাদী পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক আলহাজ্ব অধ্যক্ষ মাওলানা নাজমুল হক রহঃ এর ৩য় ছেলে ও পত্রিকাটির বর্তমান প্রকাশক ও পরিচালক গফরগাঁও ময়মনসিংহের তরুন বাংলাদেশী কবি ও সংগঠক ইহতিশামুল হক জাওয়াদ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট