1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
সর্বশেষ :
মনোহরগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মনোহরগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির চাল আত্মসাতের অভিযোগে ডিলারের বিরুদ্ধে বিক্ষোভ, লাইসেন্স বাতিলের দাবি কুমিল্লা-চাঁদপুর মহাসড়কে সড়ক দুর্ঘটনায় আহত ৪ লাকসামে জমিরিয়া নাছিরুল উলুম মাদরাসার ইফতার মাহফিল অনুষ্ঠিত মনোহরগঞ্জে খলিলুর রহমান ও সালেহা ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ উন্নয়ন কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল মনোহরগঞ্জে কেউ মাফিয়া হতে চাইলে মুলার মতো তুলে ফেলবো – আবুল কালাম এমপি সন্ধ্যায় এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হবে মির্জা আব্বাসকে শুভ জন্মদিন কবি ও গবেষক এনাম আনন্দ সংসদের প্রথম অধিবেশন আজ

মনোহরগঞ্জে বন্যার্ত গ্রামবাসীর মাঝে খাবার বিতরণ

মোঃ আলমগীর হোসেন
  • প্রকাশিত: শনিবার, ৩১ আগস্ট, ২০২৪
  • ৩৩২ বার পড়া হয়েছে

মোঃ আলমগীর হোসেনঃ

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার নাথেরপেটুয়া ইউনিয়নের পরানপুর বন্যার্ত গ্রামবাসীর মাঝে রান্না করা খাবার বিতরণ করেছেন ওই গ্রামের কৃতি সন্তান ও ঢাকাস্থ বিশিষ্ট ব্যবসায়ি শাহ আলম ভঁইয়া জাহাঙ্গীর। শনিবার তিনি পরানপুর, সুচিয়াপাড়া ও ধোপামুড়ী গ্রামের প্রায় সহস্রাধিক বন্যার্ত মানুষের মাঝে এ খাবার বিতরণ করেন।

উক্ত খাবার বিতরণে অংশ নেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, স্থানীয় ইউপির সাবেক চেয়ারম্যান হারুনুর রশিদ, নাথেরপেটুয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাস্টার মোবারক হোসেন, ন্যাশনাল লাইফ ইন্সুরেন্সের নাথেরপেটুয়া জোনাল ইনচার্জ আলমগীর আনিস ভঁইয়া, বিএনপি নেতা নুরুল ইসলাম ওমর, জাকির হোসেন বাবুল প্রমুখ।

শাহ আলম ভূঁইয়া জাহাঙ্গীর জানান দূর্যোগ-দুঃসময়ে সাধ্যানুযায়ী বিপন্ন মানবতার পাশে দাঁড়ানো আমাদের সকলের নৈতিক দায়িত্ব। তাই যে যার অবস্থান থেকে বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানোর অনুরোধ জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট