1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
সর্বশেষ :
কুমিল্লার লাকসামে বাকপ্রতিবন্ধী শিশুকে শ্লীলতাহানির অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার মোটরসাইকেলে ঘোরানোর কথা বলে ৯ বছরের শিশুকে অপহরণ, নির্যাতনের পর কচুরিপানার নিচে ফেলে পালানোর অভিযোগ ডিসি সারওয়ার আলমকে পুনর্বহালের দাবি সিলেট মহানগর জামায়াতের ভোট চোর ও ডাকাতরা সংসদে দাঁড়িয়ে জামায়াত নিষিদ্ধের দাবি করতে পারে না: ড. ফয়জুল হক হাসনাবাদ ইউনিয়ন যুবদলের পক্ষ থেকে দেলোয়ার হোসেন দেনিসকে শুভেচ্ছা ও অভিনন্দন গাইবান্ধায় যুবদল নেতার হামলায় নিহত শিবির সভাপতি সাইফুল্লাহ বারীর জানাজা সম্পন্ন, এলাকায় উত্তেজনা সিংগাইরে নিখোঁজের ৬ দিন পর স্কুলছাত্রীর খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য ১২০ বছর বয়সেও জীবিকার সন্ধানে বৃদ্ধ কৃষক নারী ও শিশুদের অধিকার রক্ষায় মোমো নারী ও শিশু কল্যাণ কেন্দ্রের গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত নাথের পেটুয়া ডিগ্রি কলেজে সহকারী অধ্যাপক আব্দুল্লাহ আল বাকি স্যারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

শেখ হাসিনা ছাত্রদের গুলি করার নির্দেশ দিলেও সেনাবাহিনী তা করেনি: বুলু

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ২৮ আগস্ট, ২০২৪
  • ২৩৮ বার পড়া হয়েছে

বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী বরকত উল্লাহ বুলু বলেছেন, শেখ হাসিনা ক্ষমতায় থাকার জন্য সেনাবাহিনীকে ছাত্রদের দেখা মাত্র গুলি করার জন্য নির্দেশ দেন। কিন্তু দেশপ্রেমিক সেনাবাহিনী তাতে সাড়া দেয়নি। বরং সেনাবাহিনী তাকে ৪৫ মিনিট সময় দিয়েছিল না হলে তাকে গ্রেপ্তার করার কথা জানিয়ে দেয়।

মঙ্গলবার (২৭ আগস্ট) রাতে নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসাপতালে ছাত্র আন্দোলনে আহতদের দেখতে গিয়ে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

বরকত উল্লাহ বুলু বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অসংখ্য নিহত ও আহত হওয়ার ঘটনা ঘটে। রাষ্ট্র থেকে নিহত ও আহতদের পুর্নবাসন করার কথা বলা হয়েছে। পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও বলেছেন বিএনপি আগামীতে ক্ষমতায় আসলে তাদের যথাযথ মর্যাদা দেওয়া হবে।

এর আগে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে নিজ নির্বাচনী এলাকা বেগমগঞ্জের বিভিন্ন ইউনিয়নে বন্যায় আক্রান্ত হয়ে আশ্রয় কেন্দ্রে আশ্রিতদের মধ্যে দলের পক্ষ থেকে খাবার সামগ্রী বিতরণ করেন।

এসময় তার সহধর্মিণী নোয়াখালী জেলা বিএনপির সদস্য শামীমা বরকত লাকী, বেগমগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি কামাক্ষ্যা চন্দ্র দাস, সাধারণ সম্পাদক মাহফুজুল হক আবেদসহ দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট