1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
সর্বশেষ :
কুমিল্লার লাকসামে বাকপ্রতিবন্ধী শিশুকে শ্লীলতাহানির অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার মোটরসাইকেলে ঘোরানোর কথা বলে ৯ বছরের শিশুকে অপহরণ, নির্যাতনের পর কচুরিপানার নিচে ফেলে পালানোর অভিযোগ ডিসি সারওয়ার আলমকে পুনর্বহালের দাবি সিলেট মহানগর জামায়াতের ভোট চোর ও ডাকাতরা সংসদে দাঁড়িয়ে জামায়াত নিষিদ্ধের দাবি করতে পারে না: ড. ফয়জুল হক হাসনাবাদ ইউনিয়ন যুবদলের পক্ষ থেকে দেলোয়ার হোসেন দেনিসকে শুভেচ্ছা ও অভিনন্দন গাইবান্ধায় যুবদল নেতার হামলায় নিহত শিবির সভাপতি সাইফুল্লাহ বারীর জানাজা সম্পন্ন, এলাকায় উত্তেজনা সিংগাইরে নিখোঁজের ৬ দিন পর স্কুলছাত্রীর খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য ১২০ বছর বয়সেও জীবিকার সন্ধানে বৃদ্ধ কৃষক নারী ও শিশুদের অধিকার রক্ষায় মোমো নারী ও শিশু কল্যাণ কেন্দ্রের গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত নাথের পেটুয়া ডিগ্রি কলেজে সহকারী অধ্যাপক আব্দুল্লাহ আল বাকি স্যারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

মনোহরগঞ্জে কেন্দ্রীয় বিএনপির নেতা আবুল কালামের পক্ষে ত্রাণ বিতরণ

মনোহরগঞ্জ প্রতিনিধি:
  • প্রকাশিত: বুধবার, ২৮ আগস্ট, ২০২৪
  • ৩২২ বার পড়া হয়েছে

মনোহরগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় চলমান ত্রাণ বিতরণ কর্মসূচির অংশ হিসেবে বন্যাদুর্গত কুমিল্লার মনোহরগঞ্জে কেন্দ্রীয় বিএনপির শিল্পবিষয়ক সম্পাদক ও লাকসাম-মনোহরগঞ্জের দায়িত্বপ্রাপ্ত নেতা জনাব আবুল কালাম এর পক্ষে মনোহরগঞ্জ উপজেলা বিএনপি ত্রাণ বিতরণ করেছে। সোমবার উপজেলার বিভিন্ন ইউনিয়নে বন্যাকবলিত এলাকায় এই ত্রাণ বিতরণ করা হয়। উপজেলার ১১টি ইউনিয়নের ৯৯ টি ওয়ার্ডে প্রায়
১২’শ পরিবারের মাঝে এই ত্রাণ পৌঁছে দেওয়া হয়। ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক শাহ সুলতান খোকন, যুগ্ম আহ্বায়ক প্রফেসর আলী মর্তুজা, এম শওকত হোসেন শিহাব, সদস্য সচিব অধ্যাপক সরওয়ার জাহান ভূঁইয়া দোলন, উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল বাতেন, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আনোয়ার হোসেন মোহনসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের নেতাকর্মীবৃন্দ।
উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক সরওয়ার জাহান ভূঁইয়া দোলন জানান, বন্যা কবলিত মনোহরগঞ্জ উপজেলায় যতদিন পর্যন্ত অবস্থার উন্নতি না হয় ততদিন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় আমাদের লাকসাম-মনোহরগঞ্জ বিএনপি’র অভিভাবক আবুল কালাম সাহেবের পক্ষে ত্রাণ কার্যক্রম অব্যাহত থাকবে।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট